Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
মুমিনুল-জেমিসনের ভাইরাল ছবি নিয়ে হাতুরুসিংহের মজার টুইট

খেলা

টিবিএস রিপোর্ট
07 January, 2022, 06:05 pm
Last modified: 07 January, 2022, 06:14 pm

Related News

  • বিসিবির সব অভিযোগ অস্বীকার করলেন হাথুরুসিংহে
  • হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি
  • বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স
  • হাথুরুসিংহেকে শোকজ ও সাসপেন্ড করলো বিসিবি
  • সাকিবের অবসরের সিদ্ধান্তে অবাক হাথুরুসিংহে

মুমিনুল-জেমিসনের ভাইরাল ছবি নিয়ে হাতুরুসিংহের মজার টুইট

ছবিটি দেখে মনে হয়েছে মুমিনুল বেশ নিচে থেকেই ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসনের চোখে চোখ রাখতে চেয়েছেন। কিন্তু সেদিকে নজর দিচ্ছেন না কিউই পেসার।
টিবিএস রিপোর্ট
07 January, 2022, 06:05 pm
Last modified: 07 January, 2022, 06:14 pm

ব্যাটিংয়ের এক ফাঁকে ব্যাটের ওপর ভর করে দাঁড়িয়ে আছেন মুমিনুল হক। তার পাশেই কোমড়ে হাত দিয়ে দাঁড়ানো নিউজিল্যান্ডে দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন। কিউই পেসারের দিকে মুখ তুলে তাকানো বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে হতাশ জেমিসনের দৃষ্টি দূরে কোথাও। মাউন্ট মঙ্গানুই টেস্ট চলাকালীন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। 

দুই ক্রিকেটারের উচ্চতায় বিস্তর তফাৎ থাকায় অনেকেই ছবিটি শেয়ার করে মজার মজার ক্যাপশন দিয়েছিলেন। অনেকে আবার দুই দলের সামর্থ্য, অবস্থান বোঝাতেও এই ছবিটি ব্যবহার করেছেন। ছবিটি নিয়ে এবার টুইট করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে। 

ছবিটি দেখে মনে হয়েছে মুমিনুল বেশ নিচে থেকেই ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসনের চোখে চোখ রাখতে চেয়েছেন। কিন্তু সেদিকে নজর দিচ্ছেন না কিউই পেসার। এই ব্যাপারটিই হাথুরুসিংহে তার পোস্টে লিখেছেন। ছবিটি পোস্ট করে লঙ্কান এই কোচ লিখেছেন, 'হেই মিনি, সে কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না।' শেষে একটি হাসির ইমো ব্যবহার করেছেন জাতীয় দলের সাবেক এই কোচ। 

Hey Mini, is he ignoring you? Not anymore...? pic.twitter.com/EQfkxZGrBo— Chandika Hathu (@CHathurusinghe) January 6, 2022

উচ্চতার কারণে চোখে চোখ রাখতে না পারলেও জেমিসন ও নিউজিল্যান্ডের বাকি তিন পেসারের বিপক্ষে ব্যাট হাতে দাপুটে ছিলেন মুমিনুল। দুঃসময়ে দলের হাল ধরে ৬ ঘণ্টার বেশি সময় উইকেটে কাটিয়ে ২৪৪ বলে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে থাকেন অপরাজিত। মুমিনুল, লিটনদের ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের দারুণ বোলিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। 

ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন বিভিন্ন দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছে মুমিনুলকে। হাতুরুসিংহেও সাবেক শিষ্যকে মজার ছলে প্রশংসা করলেন। 

যদিও জেমিসন উপেক্ষা করছেন বলে টুইট করা হাতুরুসিংহেই এক সময় মুমিনুলকে উপেক্ষা করতেন। সে সময় আদর করে 'মিনি' নাম দিলেও মুমিনুলকে লঙ্কান কোচের পছন্দ ছিল না। এমনই অভিযোগ ছিল। হাথুরুসিংহের মন্তব্যও সেটা প্রমাণ করেছিল। 

মুমিনুলকে নিয়ে সংবাদমাধ‍্যমে কয়েকবার নেতিবাচক মন্তব‍্য করতে দেখা গেছে হাতুরুসিংহেকে। গতিময় ও বাউন্সি বলের সামনে মুমিনুলের সামর্থ্য, অফ স্পিন খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। একটা সময়ে দল থেকেই বাদ দিয়েছিলেন মুমিনুলকে, তবে বিসিবি সভাপতির কারণে সেবার বাদ পড়তে হয়নি মুমিনুলকে।

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / কাইল জেমিসন / চান্দিকা হাথুরুসিংহে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বিসিবির সব অভিযোগ অস্বীকার করলেন হাথুরুসিংহে
  • হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিবি
  • বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স
  • হাথুরুসিংহেকে শোকজ ও সাসপেন্ড করলো বিসিবি
  • সাকিবের অবসরের সিদ্ধান্তে অবাক হাথুরুসিংহে

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net