Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বাংলাদেশ স্তুতিতে মেতেছেন লক্ষ্মণ-ও'ব্রায়ান-গিলেস্পিরা

খেলা

টিবিএস ডেস্ক
05 January, 2022, 08:10 am
Last modified: 05 January, 2022, 12:35 pm

Related News

  • 'আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট'
  • রোমাঞ্চ জাগিয়ে হেরে গেল বাংলাদেশ
  • আবারও ব্যাটিং ব্যর্থতা, নিউজিল্যান্ডকে ছোট লক্ষ্য দিল বাংলাদেশ
  • আলোক স্বল্পতায় আড়াই ঘণ্টা আগেই দিনের খেলা শেষ
  • তৃতীয় দিনও খেলা শুরুতে বিলম্ব, চলছে মাঠ শুকানোর প্রস্তুতি

বাংলাদেশ স্তুতিতে মেতেছেন লক্ষ্মণ-ও'ব্রায়ান-গিলেস্পিরা

২০০৬ সালে চট্টগ্রাম টেস্টে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিলেস্পি, অবাক করে দিয়েছিলেন বাংলাদেশকে। ১৭ বছর পর এসে সেই গিলেস্পিই বাংলাদেশকে দেখে অবাক। 
টিবিএস ডেস্ক
05 January, 2022, 08:10 am
Last modified: 05 January, 2022, 12:35 pm

জেসন গিলেস্পিকে সবারই মনে আছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই পেসার বল হাতে বিশ্ব শাসন করেছেন দীর্ঘ সময়। বাংলাদেশের একটু ভালো করেই তার নামটি মনে থাকার কথা। ২০০৬ সালে চট্টগ্রাম টেস্টে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিলেস্পি, অবাক করে দিয়েছিলেন বাংলাদেশকে। ১৭ বছর পর এসে সেই গিলেস্পিই বাংলাদেশকে দেখে অবাক। 

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ান সাবেক এই পেসার মুমিনুল-এবাদতদের চেষ্টার প্রশংসা করলেন। তার ভাষায় যা অসাধারণ। অজি কিংবদন্তি টুইটে লিখেছেন, 'অসাধারণ নৈপূণ্য।' কেবল গিলেস্পিই নন, ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। 

ছুটিতে থাকা সাকিব আল হাসান অবশ্য জয় নিশ্চিত হওয়ার আগেই নিজের দলকে অভিনন্দন জানিয়ে ফেলেন। জয়ের জন্য বাংলাদেশের তখনও ৬ রান দরকার, সাকিব আর অপেক্ষা করেননি। টুইটে সাকিব লেখেন, 'বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।'

What a way to start the year for bangladesh cricket. Big congratulations to captain, players and coaching staff.

— Shakib Al Hasan (@Sah75official) January 5, 2022

বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই টুইট করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি লেখেন, 'মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত জয়টি স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন।'

পঞ্চম দিনের খেলার শুরুতেই বাংলাদেশকে নিয়ে টুইট করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভন। তিনি লেখেন, 'নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।' বাংলাদেশের জয়ের পর ভনের আরেকটি টুইট, এবার লিখেছেন, 'অসাধারণ বাংলাদেশ।'    

বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করে গেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। হাই পারফরম্যান্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা জাফর তার টুইটে লিখেছেন, 'খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত, টুপি খোলা অভিনন্দন।' শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে তার টুইট লিখেছেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছো।'

পঞ্চম দিনের খেলার শুরুতেই বাংলাদেশকে নিয়ে টুইট করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভন। তিনি লেখেন, 'নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।' বাংলাদেশের জয়ের পর ভনের আরেকটি টুইট, এবার লিখেছেন, 'অসাধারণ বাংলাদেশ।' তিনি আরও লিখেন, 'এটি অবশ্যই বিশ্বের অন্যতম টেস্ট জয় গুলোর মধ্যে একটি!'

Brilliant Bangladesh .. ??????????????????#NZvBAN— Michael Vaughan (@MichaelVaughan) January 5, 2022

অন্যদিকে ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ডি জাল্টজম্যান বাঙ্গালদেশের এই জয়ে হতভম্ভ। টুইটে বাংলাদেশ ক্রিকেট দলের বিগত ২১টি টেস্ট ম্যাচের কথা উল্লেখ করেন তিনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের সাথে খেলা ম্যাচগুলোর সবকটিতেই পরাজিত হয় বাংলাদেশ।

Can't think of a bigger shock in Test history than Bangladesh's win in NZ. Possibly in cricket history. In 21 previous Tests in NZ, Aus, SA and England, Bangladesh had lost all 21, 15 by an innnings, the rest heavily. https://t.co/65WlPLwsTr NZ had won 10 of last 11 at home.

— Andy Zaltzman (@ZaltzCricket) January 5, 2022

তার পাশাপাশি সাংবাদিক ইয়াস রানাও বাংলাদেশের এই অভুতপূর্ব অর্জনে অভিবাদন জানিয়ে টুইট করেন।

Test wins in New Zealand for touring sides since April 2017:

Bangladesh: 1
England: 0
India: 0
West Indies: 0
Pakistan: 0
Sri Lanka: 0

Incredible achievement.#NZvBAN— Yas Rana (@Yas_Wisden) January 5, 2022

২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। সেসময় দলের বোলিং কোচ ছিলেন ইয়ান পন্ট। 'এটি একেবারেই চাঞ্চল্যকর একটি বিষয়! সাবাশ টাইগার্স!!' টুইট করেন তিনি।

টাইগারদেরকে অভিবাদন জানিয়েছেন নিউজিল্যান্ডের ক্রীড়া ও বিনোদন মন্ত্রী গ্রান্ট রবার্টসনও।

'একটি ঐতিহাসিক জয়ের জন্য টাইগার্সকে অভিনন্দন। তারা সবদিক থেকেই নিউজিল্যান্ডকে পরাজিত করেছে এবং অবশ্যই তারা এই জয়ের যোগ্য। সাবাশ বাংলাদেশ!' লিখেন তিনি।

এর আগে ২০১৯ এ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে টুইট করেন ক্রিকেট বিষয়ক লেখক মোহাম্মদ ইসাম।

তিনি লিখেন, 'ব্যক্তিগতভাবে আমার জন্য এই টেস্ট জয়টির সাথে মিশে আছে অদ্ভুত এক আবেগ। ২০১৯ এ আমি ক্রাইস্টচার্চে ছিলাম। নিউজিল্যান্ডে তাদের পরবর্তী টেস্ট জিততে দেখা ব্যক্তিগতভাবে একটি বিশেষ অভিজ্ঞতা।'

I am so happy for all the people in Bangladesh, having toured there as a player and working there numerous time for the BPL this is a huge moment for all the cricket fans in the country. Well done @BCBtigers this is amazing.

— Niall John O Brien (@niallnobiobrien) January 4, 2022

আইরিশ ক্রিকেটার ও'ব্রায়ান লিখেন, 'বাংলাদেশের মানুষের জন্য আজ আমি খুবই খুশি। দেশটিতে আমি খেলোয়াড় হিসেবে সফরে গিয়েছি এবং একাধিকবার বিপিএলে খেলেছি। দেশটির ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব বড় একটি মুহূর্ত। ভালো খেলেছে টাইগাররা। অসাধারণ!'
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় / জেসন গিলেস্পি / ভিভিএস লক্ষ্মণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • 'আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট'
  • রোমাঞ্চ জাগিয়ে হেরে গেল বাংলাদেশ
  • আবারও ব্যাটিং ব্যর্থতা, নিউজিল্যান্ডকে ছোট লক্ষ্য দিল বাংলাদেশ
  • আলোক স্বল্পতায় আড়াই ঘণ্টা আগেই দিনের খেলা শেষ
  • তৃতীয় দিনও খেলা শুরুতে বিলম্ব, চলছে মাঠ শুকানোর প্রস্তুতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net