Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
নান্নু-আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বিসিবির

খেলা

টিবিএস রিপোর্ট
03 January, 2022, 06:45 pm
Last modified: 03 January, 2022, 06:47 pm

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

নান্নু-আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বিসিবির

মোহাম্মদ আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলেন মিনহাজুল আবেদীন নান্নু। ফেসবুক লাইভে এসে নান্নুর মন্তব্যের কড়া জবাব আশরাফুল। জাতীয় দলের সাবেক অধিনায়কের দাবি, নান্নুর ব্যক্তিগত অপছন্দের কারণেই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না। 
টিবিএস রিপোর্ট
03 January, 2022, 06:45 pm
Last modified: 03 January, 2022, 06:47 pm

কথার লড়াইয়ে নেমেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পাল্টাপাল্টি বক্তব্যে একে অপরকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশের ক্রিকেটের অতি চেনা এ দুজন মানুষ। বিষয়টি পছন্দ হয়নি বিসিবির। এ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

রোববার একটি সংবাদমাধ্যমে আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলেন নান্নু। তার এমন বক্তব্যের পর চুপ থাকেননি আশরাফুল। জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য ফেসবুক লাইভে এসে নান্নুর মন্তব্যের কড়া জবাব দেন। আশরাফুলের দাবি, নান্নুর ব্যক্তিগত অপছন্দের কারণেই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না। 

নান্নু-আশরাফুলের এমন কথার লড়াই ভালোভাবে নেয়নি বিসিবি। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, 'আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে।'

বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের পাপনের সঙ্গে কথা বলবেন বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, 'কারও ব্যাপারেই এভাবে আক্রমণ করা ঠিক নয়। আপনি একটা পদে আছেন বোর্ডে। ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে আজও তাদের সাথে আলাপ করেছি। আমি এটা বোর্ড সভাপতির সঙ্গেও আলাপ করব।'

প্রশ্ন উঠেছে, নান্নু-আশরাফুলের ব্যক্তিগত দ্বন্দ্ব ভবিষ্যতে দল নির্বাচনে সমস্যা তৈরি করবে কিনা। এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় না এমন কিছু হবে। ব্যক্তিগতভাবে কেউ এর শিকার হবে বলে আমার মনে হয় না। যারা আসবে পারফরম্যান্সের জোরেই আসবে।'

Related Topics

টপ নিউজ

মিনহাজুল আবেদীন নান্নু / মোহাম্মদ আশরাফুল / বিতর্ক / জালাল ইউনুস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net