Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
যে কৌশলে সফল জয়

খেলা

টিবিএস রিপোর্ট
03 January, 2022, 05:30 pm
Last modified: 03 January, 2022, 05:34 pm

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

যে কৌশলে সফল জয়

যেখানে কিউইদের বিশ্বসেরা পেস বোলিংয়ের বিপক্ষে সবাই নাকানি চোবানি খায়, সেখানেই জয় হয়ে উঠলেন ধৈর্যের প্রতিমূর্তি। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে দলের বড় সংগ্রহের ভিত গড়তে জয় ছিলেন কাণ্ডারির ভূমিকায়।
টিবিএস রিপোর্ট
03 January, 2022, 05:30 pm
Last modified: 03 January, 2022, 05:34 pm

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেক। দুই ইনিংসের ব্যাটিং দেখে মনে হয়েছে ভয় পাচ্ছেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই হয়তো প্রস্তুত নন তিনি। সেই মাহমুদুল হাসান জয়ই নিউজিল্যান্ডে গিয়ে দেখা দিলেন পুরোপুরি ভিন্ন রূপে। যেখানে কিউইদের বিশ্বসেরা পেস বোলিংয়ের বিপক্ষে সবাই নাকানি চোবানি খায়, সেখানেই জয় হয়ে উঠলেন ধৈর্যের প্রতিমূর্তি। 

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে দলের বড় সংগ্রহের ভিত গড়তে জয় ছিলেন কাণ্ডারির ভূমিকায়। তরুণ ডানহাতি এই ওপেনার প্রায় পাঁচ ঘণ্টা উইকেটে সময় কাটিয়েছেন। ২২৮ বলে খেলেছেন ৭৮ রানের মহা কার্যকর এক ইনিংস। বিরুদ্ধ কন্ডিশনে জয়ের এই ব্যাটিং অনেকের কাছেই বিস্ময়ের। কোন কৌশলে এমন ইনিংস খেলা সম্ভব হয়েছে, তৃতীয় দিনের খেলা শেষে তা জানালেন বাংলাদেশ ওপেনার। 

বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ১৪৪ বলের বেশি খেলা জয় বলেন, 'নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এ ক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম না দেখে বল দেখে খেলার চেষ্টা করেছি।' 

'আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলার। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিলেন, সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই; সবাই একই কথা বলেছেন। এটাই ছিল উইকেটে শান্ত থাকার কারণ।' যোগ করেন জয়। 

পরিকল্পনার কথা জানতে চাইলে ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, 'পরিকল্পনা তেমন কিছু ছিল না। মূল ম্যাচের আগে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছি, সেটা অনেক কাজে দিয়েছে। সেখানে আমি খেলার সুযোগ পাই এবং মোটামুটি ভালোই করি। সেখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই যেটা মূল ম্যাচে মোটামুটি পারফর্ম করতে সাহায্য করেছে।'

এ পথে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সমর্থনও সাহস যুগিয়েছে বলে জানান জয়। তার ভাষায়, 'দলের অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। আমি যে নতুন দলে এসেছি, সেই চাপটা আমি অনুভব করিনি। টিম ম্যানেজমেন্টের সবাই আমাকে সাহায্য করেছে।'

লম্বা ইনিংস খেলার পথে বল পুরনো হওয়ার জন্য অপেক্ষা করেছেন জয়। এই পরিকল্পনায় ভালোভাবেই উতড়ে গেছেন তিনি। জয় বলেন, ' ব্যাটিংয়ের শুরুর দিকে আমার আর সাদমান ভাইয়ের পরিকল্পনা ছিল যে নতুন বলটা কীভাবে পুরনো করা যায়, আর বল বাই বল খেলব। ভেবেছি আমরা যদি বেশি লম্বা চিন্তা করি তাহলে হয়তো সফল নাও হতে পারি, কিন্তু বল বাই বল খেললে ওটাতে সফল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। 

'আমাদের জুটিটা ভালোই হয়, যখন শান্ত ভাই আসেন। তার সঙ্গেও আমার জুটিটা অনেক ভালো হয়। কিছু কিছু সময় আমি শটস খেলার জন্য বেশি আক্রমণাত্মক হই, তখন শান্ত ভাই আমাকে নিয়ন্ত্রণে থাকার জন্য বলেন। তারপর মুমিনুল ভাইয়ের সঙ্গেও আমার জুটি হয়, মুমিনুল ভাইও আমাকে একই কথা বলেন।' যোগ করেন জয়। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩২৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে মুমিনুল হকের দল, লিড দাঁড়িয়েছে ৭৩ রানের। মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪ ও সাদমান ২২ রান করেন। ৩টি করে উইকেট নেন নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট। 

Related Topics

টপ নিউজ

মাহমুদুল হাসান জয় / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net