Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি সাফ চ্যাম্পিয়নদের 

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2022, 07:45 pm
Last modified: 02 January, 2022, 07:54 pm

Related News

  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি সাফ চ্যাম্পিয়নদের 

আজ এখানে তো কাল আরেক জায়গায় সংবর্ধনা। মিডিয়া, ক্যামেরা, ইন্টারভিউ; আলো ঝলমলে চারপাশে সময় কাটছে মারিয়া মান্ডাদের।
টিবিএস রিপোর্ট
02 January, 2022, 07:45 pm
Last modified: 02 January, 2022, 07:54 pm
সংবর্ধনা অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

চ্যাম্পিয়নের মুকুট মাথায়, তাদের নিয়ে হইচই হবে; সেটাই স্বাভাবিক। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের ফুটবলারদের। আজ এখানে তো কাল আরেক জায়গায় সংবর্ধনা। মিডিয়া, ক্যামেরা, ইন্টারভিউ; আলো ঝলমলে চারপাশে সময় কাটছে মারিয়া মান্ডাদের।

রোববার চ্যাম্পিয়ন দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল অর্থনীতি সম্পদ বিভাগের পক্ষ থেকে। 'উন্নয়নশীল দেশের উত্তরণ উদযাপন অনুষ্ঠান' শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয় নারী দলের ফুটবলারদের।

এতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের তৃপ্তিটা পাননি তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৯ নারী দলের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার আর্জি জানান।

প্রধানমন্ত্রীকে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষ থেকে অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে আমাদের দেখা হয়নি। আমাদের খুব ইচ্ছা আমরা চ্যাম্পিয়নরা আমাদের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এর সঙ্গে একবার দেখা করব। নিশ্চয়ই আপনি আমাদের আপনাকে স্বশরীরে ধন্যবাদ দেওয়ার সুযোগটা করে দেবেন।'

মারিয়া মান্ডা আরও বলেন,  'মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দল, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সারাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে, আমরাও আপনার কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছি, দেশের হয়ে খেলতে পেরেছি এবং সবচেয়ে বড় ব্যাপারে আমরা আপনার জন্য চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে এসেছি।'

গত ২২ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন আনাই মগিনি।

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়ন / প্রধানমন্ত্রী / সাক্ষাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net