Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
প্রিমিয়ার লিগের বৈঠক ‘শুধুই সময় নষ্ট’, বিদ্রোহ করে বসতে পারেন খেলোয়াড়রা 

খেলা

24 December, 2021, 10:00 pm
Last modified: 24 December, 2021, 10:04 pm

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
  • এবারের ইউরোতে ইংল্যান্ডকে নিয়ে বড় আশা গার্দিওলার
  • বেঁধে দেওয়া হচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচ সীমা

প্রিমিয়ার লিগের বৈঠক ‘শুধুই সময় নষ্ট’, বিদ্রোহ করে বসতে পারেন খেলোয়াড়রা 

গার্দিওলা বলেন, “খেলোয়াড় ও ম্যানেজারদের এক হয়ে বিদ্রোহ করা উচিত। শুধু মুখের কথায় এসব সমাধান হবে না। ফিফা, প্রিমিয়ার লিগ, সম্প্রচারকারী সবাই শুধু ব্যবসার কথাই ভাবে। তাদের কাছে খেলোয়াড়দের সুস্থতা তেমন জরুরী না।”
24 December, 2021, 10:00 pm
Last modified: 24 December, 2021, 10:04 pm

লিগ কর্তৃপক্ষের ডাকে প্রিমিয়ার লিগের সব ক্লাবের অংশগ্রহণে হওয়া বৈঠককে 'সময় নষ্ট ছাড়া আর কিছু না' বলে উড়িয়ে দিয়েছেন টটেনহাম হটস্পার ম্যানেজার অ্যান্তনিয়ো কন্তে। কোভিড সংকটের মাঝেও খেলোয়াড়দের কল্যাণের কথা বিবেচনাতে না আনায় খেলোয়াড়রা বিদ্রোহ করে বসতে পারেন বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। 

কোভিড ১৯ মহামারীতে আবারও কাবু হয়েছে প্রিমিয়ার লিগ। করোনার প্রকোপে গত দুই সপ্তাহে লিগজুড়ে স্থগিত হয়েছে মোট ১৩টি ম্যাচ। এই সংকটকালে সম্মিলিত সিদ্ধান্ত নিতে সব ক্লাবের ম্যানেজারদের নিয়ে গত বৃহস্পতিবার একটি বৈঠকের আয়োজন করে প্রিমিয়ার লিগ। 

স্পার্স কোচের দাবি, সে বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হবে তা আগে থেকেই ঠিক করে রেখেছিল লিগ কর্তৃপক্ষ। কন্তে বলেন, "হ্যাঁ, এটা সময় নষ্ট ছাড়া কিছু না। গতকালের বৈঠকে মনে হচ্ছিল সবাই দেয়ালের উদ্দেশ্যে কথা বলছে। এইজন্য আমি কিছু বলতেই চাইনি। 

"কারণ দেয়ালের উদ্দেশ্যে আপনি যা বলার বলতে পারেন, এবং কী দরকার তা চাইতে পারেন, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল।"

নরউইচ সিটি ম্যানেজার ডিন স্মিথও একই দাবি করেছেন।

লিগজুড়ে খেলোয়াড়-কোচসহ মোট ৯০ জনের মতো এখন করোনায় আক্রান্ত। কন্তের দলও করোনার প্রকোপে হিমশিম খাচ্ছে। যে কারণে এখন পর্যন্ত তাদের দুটি ম্যাচ স্থগিত হয়েছে- ব্রাইটনের বিপক্ষে লিগ ম্যাচ ও রেনের বিপক্ষে ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ৷

বড়দিনের সময়ে এমনিতেও বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় ম্যাচের পরিমাণ বেশি থাকে। ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে সব ক্লাবের জন্যই গড়ে ছয়টি করে ম্যাচ বরাদ্দ রেখেছে লিগ কর্তৃপক্ষ। এই ফিক্সচারের ঘনত্বের কারণে করোনা সংকট আরও বাড়ছে বলে দাবি করছেন কন্তের মতো অনেকেই। তাই দাবি উঠেছিল কয়েকদিনের জন্য পুরো লিগই স্থগিত করার। 

কিন্তু বড়দিনের সময়কার ম্যাচগুলোর সম্প্রচার সত্ত্ব বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ পাওয়া প্রিমিয়ার লিগ সেদিকে কানই দিতে চাইছে না। করোনা সংক্রমণের জন্য মূল একাদশ গড়তেই অপারগ যেসব দল, তাদের ম্যাচ স্থগিত করে বাকি ম্যাচগুলো যেকোনো মূল্যে খেলানোর পরিকল্পনা করেছে লিগ কর্তৃপক্ষ। 

খেলোয়াড়দের ভালো-মন্দের কথা বিবেচনা না করে লিগ কর্তৃপক্ষের এমন 'অমানবিক' সিদ্ধান্ত মেনে নিতে পারছে না কোনো ক্লাবই। লিভারপুল এবং ইংল্যান্ড মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন এই সপ্তাহের শুরুতে বিবিসি স্পোর্টকে বলেন, "খেলোয়াড়দের কল্যাণের কথা কেউই গুরুত্ব সহকারে নেয় না।"

খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য ও মানসিক প্রস্তুতির কথা বিবেচনা করে দিন দিন ফিক্সচারের ঘনত্ব বাড়ানোয় ফিফা, উয়েফা, প্রিমিয়ার লিগের মতো প্রতিষ্ঠানগুলোর উপর অনেকদিন ধরেই নাখোশ খেলোয়াড় ও ম্যানেজাররা। এ মাসে এসে সেই অসন্তোষের পরিমাণ প্রায় মাত্রা ছাড়িয়ে গেছে।  

ম্যান সিটি ম্যানেজার পেপ গার্দিওলা তো বিদ্রোহের ডাকই দিয়ে বসলেন। গতকালকের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কাতালান বলেন, "খেলোয়াড় ও ম্যানেজারদের এক হয়ে বিদ্রোহ করা উচিত। শুধু মুখের কথায় এসব সমাধান হবে না। ফিফা, প্রিমিয়ার লিগ, সম্প্রচারকারী সবাই শুধু ব্যবসার কথাই ভাবে। তাদের কাছে খেলোয়াড়দের সুস্থতা তেমন জরুরী না।"  

লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ, এভারটন ম্যানেজার রাফা বেনিতেজসহ বেশ কয়েকজন প্রিমিয়ার লিগ ম্যানেজার এই সপ্তাহে লিগ কর্তৃপক্ষের ফিক্সচার ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছেন। 

Related Topics

টপ নিউজ

প্রিমিয়ার লিগ / পেপ গার্দিওলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
  • এবারের ইউরোতে ইংল্যান্ডকে নিয়ে বড় আশা গার্দিওলার
  • বেঁধে দেওয়া হচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচ সীমা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net