Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
আকরামের জায়গায় জালাল ইউনুস, কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

খেলা

টিবিএস রিপোর্ট
24 December, 2021, 09:20 pm
Last modified: 24 December, 2021, 09:24 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

আকরামের জায়গায় জালাল ইউনুস, কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

স্ট্যান্ডিং কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো বিসিবি পরিচালক হওয়া বেশ কয়েকজন দায়িত্ব পেয়েছেন।
টিবিএস রিপোর্ট
24 December, 2021, 09:20 pm
Last modified: 24 December, 2021, 09:24 pm

গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আড়াই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্ট্যান্ডিং কমিটি ছিল না। আগের মতো করে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বিসিবি পরিচারকরা। ২৪ ডিসেম্বর স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। নব নির্বাচিত বোর্ড পরিচালকদের দ্বিতীয় সভা শেষে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

স্ট্যান্ডিং কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন পরিচালক হওয়া বেশ কয়েকজন দায়িত্ব পেয়েছেন। সবচেয়ে বেশি আলোচনায় থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে জালাল ইউনুস। তিনি আগে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছাড়তে চাওয়া আকরাম খানকে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করা হয়েছে। প্রতিবন্ধী ক্রিকেটের দেখভালের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।

মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রথমবারের বিসিবি পরিচালক হওয়া তানভীর আহমেদ টিটু। টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। আগের মেয়াদে তিনি শুধু বোর্ড পরিচালক ছিলেন। তাকে প্রধান করা কমিটির চেয়ারম্যান ছিলেন গাজী গোলাম মুর্তজা।

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে প্রথমবারের মতো বিসিবি পরিচালক হওয়া ওবেদ নিজাম। এই কমিটির প্রধান ছিলেন তানজীল চৌধুরী। আম্পায়ার্স কমিটির প্রধানও করা হয়েছে নতুন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠুকে। এই কমিটির চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম স্বপ্ন চৌধুরী।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের দায়িত্বে দেওয়া হয়েছে আরেক নতুন পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীকে। আগের মেয়াদে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কাজী ইনাম আহমেদ। জাতীয় দলের আদলে তৈরি করতে যাওয়া বাংলা টাইগার্সের চেয়ারম্যান করা হয়েছে ইনাম আহমেদকে। 

বিসিবির স্ট্যান্ডিং কমিটি

ওয়ার্কিং কমিটি: এনায়েত হোসেন সিরাজ

মিডিয়া এন্ড কমিউনিকেশন্স: তানভীর আহমেদ টিটু

গেম ডেভেলপমন্টে: চেয়ারম্যান- খালেদ মাহমুদ সুজন, ভাইস-চেয়ারম্যান- ফাহিম সিনহা

হাই পারফরম্যান্স: চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইসে-চেয়ারম্যান- আকরাম খান

টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান- আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস-চেয়ারম্যান- খালেদ মাহমুদ সুজন

গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম

ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান 

ক্রিকেট অপারেশন্স: চেয়ারম্যান- জালাল ইউনুস, ভাইস-চেয়ারম্যান- খালেদ মাহমুদ সুজন

এজ গ্রুপ টুর্নামেন্ট: চেয়ারম্যান- ওবেদ নিজাম, ভাইস-চেয়ারম্যান- তানভীর আহমেদ টিটু

আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু

সিসিডিএম: মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী

মার্কেটিং এন্ড কমার্শিয়াল ও বিপিএল গভর্নিং কাউন্সিল: শেখ সোহেল

বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ

Related Topics

টপ নিউজ

জালাল ইউনুস / বিসিবি / স্ট্যান্ডিং কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net