Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
স্বপ্ন ছোঁয়ার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের যুবারা

খেলা

টিবিএস রিপোর্ট
21 December, 2021, 08:30 pm
Last modified: 21 December, 2021, 08:33 pm

Related News

  • এশিয়া কাপজয়ী যুব দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ যুবারা
  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

স্বপ্ন ছোঁয়ার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের যুবারা

আরব আমিরাতে ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে বাংলাদেশের। এই আসর শেষে বিশ্বকাপে অংশ নিতে দুবাই থেকেই ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে যাবেন বাংলাদেশ যুবারা।
টিবিএস রিপোর্ট
21 December, 2021, 08:30 pm
Last modified: 21 December, 2021, 08:33 pm

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর পর থেকে একটি আইসিসি ট্রফির আশায় বাংলাদেশ। যুবারা সেই স্বপ্ন পূরণ করেছেন। ২০২০ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট জেতে বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য রাকিবুল হাসান এবার অধিনায়ক। গত বিশ্বকাপের আরও তিন ক্রিকেটার আছেন এবারের দলে। এবারের বিশ্বকাপেও লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। 

এই আসরে অংশ নিতে মঙ্গলবার রাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ যুব দল। এমিরেটসের একটি ফ্লাইটে রাত সাড়ে আটটায় রওনা করেন রাকিবুল, তানজিম, নাবিলরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

আরব আমিরাতে ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে বাংলাদেশের। এই আসর শেষে বিশ্বকাপে অংশ নিতে দুবাই থেকেই ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে যাবেন বাংলাদেশ যুবারা। দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকা এবং টানা খেলা থাকায় ভ্রমণে অতিরিক্ত দুজন ক্রিকেটারকে রাখা হয়েছে। মঙ্গলবার দেশ ছেড়েছেন মোট ১৭ ক্রিকেটার। 

এবারের বিশ্বকাপের পরিকল্পনায় ছিলেন না রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তান ও শ্রীলঙ্কা সফরে প্রত্যাশামাফিক ফল না আসায় ভারত সফরে ৩ দলের টুর্নামেন্টে তাদের নিয়ে শক্ত দল গড়া হয়। এই সিরিজে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ ছাড়া দলে নেওয়া মেহরব হাসান ও প্রান্তিক নওরোজ নাবিলকে। এই চারজনই বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবেন।

যুব বিশ্বকাপের শিরোপা জিতলেও এশিয়া কাপের মুকুট জেতা হয়নি বাংলাদেশের। ২০১৯ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরটির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয় আকবর আলীর দলকে। এবারও সেই অপূর্ণতা ঘোচাতে চায় বাংলাদেশ। 

দেশ ছাড়ার আগে ওপেনার ইফতেখার হোসেন ইফতি বলেন, 'আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। ইনশা আল্লাহ এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হব। আগে কখনই চ্যাম্পিয়ন হতে পারিনি। সবার অনেক বিশ্বাস আছে, চ্যাম্পিয়ন হব।  

প্রান্তিক নওরোজ নাবিল বলেন, 'বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এশিয়া কাপের মতো টুর্নামেন্ট সহায়ক হবে। এশিয়া কাপে ভালো ভালো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারব। আর এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর চেষ্টা করব।'

যুব এশিয়া কাপ ২৩ ডিসেম্বর শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে। এরপর ২৫ ডিসেম্বর কুয়েত ও ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে রাকিবুল হাসানের দল। বাংলাদেশের সব ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুবাই পৌঁছে একদিন কোয়ারেন্টিন করে পরদিন থেকে অনুশীলন করতে পারবে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনাল হবে ৩১ ডিসেম্বর। বিশ্বকাপে অংশ নিতে ২ জানুয়ারি সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ যুব ক্রিকেট দল / যুব এশিয়া কাপ / যুব বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • এশিয়া কাপজয়ী যুব দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ যুবারা
  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net