Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শুরুতেই বাংলাদেশের বড় হার

খেলা

টিবিএস রিপোর্ট
15 December, 2021, 07:55 pm
Last modified: 15 December, 2021, 07:59 pm

Related News

  • প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে বাংলাদেশ
  • এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
  • এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
  • জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
  • এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শুরুতেই বাংলাদেশের বড় হার

ঘরের মাঠে চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। বিশাল হারে মিশন শুরু হলো জিমি-আশরাফুলদের।
টিবিএস রিপোর্ট
15 December, 2021, 07:55 pm
Last modified: 15 December, 2021, 07:59 pm

ঘরের মাঠে খেলা, চেনা মাঠ, চেনা পরিবেশ। কিন্তু এতেই যে শক্তিশালী দলের বিপক্ষে ফল মেলে না, সেটা আরও একবার বুঝলো বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে বড় হার দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি মিশন শুরু করলেন জিমি-আশরাফুলরা। 

বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা ভারতের বিপক্ষে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।  

ম্যাচের প্রথম কোয়ার্টারে আটটি পেনাল্টি কর্নার পেলেও ভারতকে গোল দেয়া থেকে বিরত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। ১২ মিনিটে ললিত কুমার উপাধ্যায় ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে নেন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত। 

দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে তারা। প্রথমটি ছিল ২২তম মিনিটে দিলপ্রিত সিংয়ের ফিল্ড গোল। পরের গোলটি ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেছেন ললিতকুমার উপাধ্যায়। তৃতীয় কোয়ার্টারে তিন গোল করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি। 

৩১তম ও ৪৩তম মিনিটে গোল করে স্কোরলাইন ৫-০ করেন জার্মানপ্রিত সিং। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোল  করলে ভারত ৬-০ ব্যবধানে এগিয়ে যায়। 

ম্যাচের শেষ কোয়ার্টারে বাকি তিন গোল করে ভারত। ৫৪তম মিনিটে ফিল্ড গোল করেন আকাশদ্বীপ সিং। পরের মিনিটেই গোলের দেখা পান মানদ্বীপ মোর। ৫৭তম মিনিটে হারমানপ্রিত সিং গোল করে স্কোরলাইন ৯-০ করেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ হকি দল / এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি / ভারত হকি দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে বাংলাদেশ
  • এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
  • এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
  • জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
  • এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net