Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 04:00 pm
Last modified: 03 December, 2024, 04:06 pm

Related News

  • অনূর্ধ্ব-২১ হকি দলকে এনএসসির ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
  • এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
  • জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
  • এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে বাংলাদেশ

থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে মিলে গেছে যুব বিশ্বকাপের টিকেট। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। ম্যাচটি হারলেও ষষ্ঠ স্থানে থাকবে তারা, আর এটাই যথেষ্ঠ হবে বিশ্বকাপে খেলার জন্য।  
টিবিএস রিপোর্ট
03 December, 2024, 04:00 pm
Last modified: 03 December, 2024, 04:06 pm

একটা সময় ছিল, যখন হকিতে বাংলাদেশের সুদিন ছিল। সম্ভাবনার রেখা এঁকে অপেক্ষা করা হতো আগামীতে দারুণ কিছু আসবে বলে। কিন্তু সেদিন যে গেছে, আর ফিরে আসেনি। হকি নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনা নেই বললেই চলে, খেলাটিতে সাফল্যহীন পথচলাই এর মূল কারণ। এর মাঝেও আলোর ঝলকানির দেখা মিললো, ধরা দিলো বড় এক অর্জন। প্রথমবারের মতো কোনো হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার ওমানের মাসকাটে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে মিলে গেছে যুব বিশ্বকাপের টিকেট। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। ম্যাচটি হারলেও ষষ্ঠ স্থানে থাকবে তারা, আর এটাই যথেষ্ঠ হবে বিশ্বকাপে খেলার জন্য।  

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। আয়োজক হিসেবে আসরটিতে খেলবে ভারত। যদিও সেমি-ফাইনালে উঠে যাওয়ায় এমনিতেই এই আসরে খেলা নিশ্চিত তাদের। সব মিলিয়ে এশিয়ার সাতটি দল অংশ নেবে যুবাদের এই বিশ্ব আসরে। এই সাত দলের একটি থাকবে বাংলাদেশ, থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়ে তা নিশ্চিত করে নিলো মওদুদুর রহমান শুভর দল।

চলমান এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট মাঠে গড়ায় গত ২৬ নভেম্বর, আসরটিতে অংশ নেয় ১০টি দল। 'বি' গ্রুপে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ, নিজেদের প্রথম স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারায় তারা। তবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার মানে ৬-০ গোলের বড় ব্যবধানে। ঘুরে দাঁড়িয়ে তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষেও করে ২-২ গোলে ড্র। পঞ্চম ম্যাচে থাইল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করলো বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করা বাংলাদেশ তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। মোহাম্মদ জয়ের কোনাকুনি হিটে প্রথম গোলের দেখা পায় তারা। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে তার জোরালো হিটে প্রতিপক্ষ গোলরক্ষক কিছুই করার সুযোগ পাননি। 

১৬তম মিনিটে আসে তৃতীয় গোল। মোহাম্মদ আবদুল্লাহ পোস্টের একদম সামনে থেকে আলতো পুশে বল জড়িয়ে দেন জালে। থাইল্যান্ডের খেলোয়াড়রা মাঝেমধ্যে আক্রমণে উঠে জালের ঠিকানা খোঁজার চেষ্টা করলেও ৬০ মিনিটের ম্যাচে দুই গোলের বেশি করতে পারেননি। বাংলাদেশের গোলরক্ষক নয়ন দুর্বার ছিলেন, রক্ষণভাগও ছিল আঁটসাঁট।

৩০তম মিনিটে গোলের দেখা পায় থাইল্যান্ড। টানা দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গড়ানো হিটে ব্যবধান কমান চুয়েমকে কৃষ্টানা। তৃতীয় কোয়ার্টারে আরও বেশি গোল হয়। চার মিনিট পর বাংলাদেশ আক্রমণে ফেরে। সতীর্থের পাস থেকে মোহাম্মদ হাসান রিভার্স হিটে গোল করেন। ৩৫তম মিনিটে থাইল্যান্ড দ্বিতীয় গোলটি করে।

দুই মিনিট পর বাংলাদেশ পঞ্চমবারের মতো মতো থাইল্যান্ডের জালে বল জড়ায়। মোহাম্মদ ইসলামের পাস থেকে পাওয়া বল আলতো ছোঁয়ায় গতি পরিবর্তন করে গোল আদায় করে নেন মোহাম্মদ খান। ৩৯তম মিনিটে মোহাম্মদ জয় রিভার্স হিটে দলকে আরেকটি গোল উপহার দেন। ৪৮তম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের হকি / বাংলাদেশ হকি দল / বাংলাদেশ হকি ফেডারেশন / হকি যুব বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • অনূর্ধ্ব-২১ হকি দলকে এনএসসির ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
  • এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
  • জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
  • এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net