Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

খেলা

টিবিএস রিপোর্ট
13 December, 2021, 07:15 pm
Last modified: 13 December, 2021, 08:21 pm

Related News

  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

আগের ম্যাচের হতাশার পাশাপাশি প্রতিপক্ষ ভুটানকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
টিবিএস রিপোর্ট
13 December, 2021, 07:15 pm
Last modified: 13 December, 2021, 08:21 pm

ঘরের মাঠে আসর, কিন্তু শুরুতেই ড্রয়ের ধাক্কা। নেপালের বিপক্ষে পয়েন্ট হারানোয় মন খারাপ হয়েছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুর্বার তারা। হতাশার পাশাপাশি প্রতিপক্ষ ভুটানকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৬-০  গোলে হারিয়েছে বাংলাদেশ। শুরুর একাদশে সুযোগ পেয়েই আলো ছড়ান শাহেদা আক্তার রিপা, দুটি গোল করেন তিনি। তহুরা খাতুনও করেন জোড়া গোল। একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডা।

ভুটানকে নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশ। কারণ নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় তারা, শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে আসর শুরু করে তারা। তাদের বিপক্ষে সহজ ম্যাচ আশা করেনি বাংলাদেশ। কিন্তু একক আধিপত্য ধরে রেখে ভুটানের জালে গোল উৎসব করে গেলেন রিপা-তহুরারা।

নেপালের ম্যাচের একাদশ থেকে এদিন তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। তাদের জায়গায় একাদশে নেওয়া হয় নামন আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও রিপাকে।

একাদশে পরিবর্তনের ফল শুরুতেই পেয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ভুটানের জালে বল পাঠায় ঘরের মাঠের দলটি। এই গোলে অবশ্য ভাগ্যের ছোঁয়াও ছিল। ভুটানের ডিফেন্ডার রিজিং ওয়াংমো দলকে বিপদমুক্ত করতে গিয়েছিলেন, কিন্তু সামনেই থাকা তহুরার পায়ে লেগে বল জালে জড়ায়।

ষষ্ঠ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু শামসুন্নাহার ভুটানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে দুটি গোল করে বাংলাদেশ। ৪১তম মিনিটে মারিয়া মান্ডার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান তহুরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে নেন রিপা। ৬৭তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মান্ডা।

Related Topics

টপ নিউজ

নারী ফুটবল / অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net