Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
‘অপমানিত’ আকমল দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন

খেলা

টিবিএস ডেস্ক
13 December, 2021, 03:35 pm
Last modified: 13 December, 2021, 03:39 pm

Related News

  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ডিআরএসেও তাহলে ভুল হয়!
  • 'করাচিতে সন্ত্রাসী হামলা পিএসএলে প্রভাব ফেলবে না'
  • পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব

‘অপমানিত’ আকমল দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন

দল মিললেও খুশি হতে পারেননি আকমল, উল্টো মেজাজ বিগড়ে যায় তার। ড্রাফটের পরপরই টুইটারে হতাশা প্রকাশ করেন পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার।
টিবিএস ডেস্ক
13 December, 2021, 03:35 pm
Last modified: 13 December, 2021, 03:39 pm

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, আসরটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। সেই কামরান আকমলের ক্যাটাগরিই দুইবার অবনমন হয়েছে এবারের আসর শুরুর আগে। বিষয়টি মানতে পারছেন না পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার। এটাকে অপমানজনক মনে হচ্ছে তার কাছে। তাই পেশাওয়ার জালমি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। 

আগামী ২৭ জানুয়ারি থেকে করাচিতে শুরু হতে যাওয়া পিএসএলের সপ্তম আসরের ড্রাফটের আগে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার হস্তক্ষেপে ক্যাটাগরিতে কিছু পরিবর্তন আনা হয়। সে সময় আকমলকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে গোল্ড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়। 

এতে আপত্তি ছিল না আকমলের। পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসমান নতুন ক্যাটাগরিতেই এবারের আসর খেলতে চেয়েছিলেন। কিন্তু ড্রাফটে তার ক্যাটাগরির আরেক ধাপ অবনমন হয়। তাকে গোল্ড ক্যাটেগরিতে নেয়নি কোনো দল। সিলভার ক্যাটেগরিতে নামানো হলে তার পুরনো দল পেশাওয়ার আকমলকে দলে নেয়।

দল মিললেও খুশি হতে পারেননি আকমল, উল্টো মেজাজ বিগড়ে যায় তার। ড্রাফটের পরপরই টুইটারে হতাশা প্রকাশ করে তিনি জানান, এত নিচের ক্যাটাগরিতে তিনি খেলবেন না। তরুণ ক্রিকেটারদের ক্যাটাগরিতে খেলা তার জন্য অপমানজনক। এর চেয়ে ভালো কিছুর প্রাপ্য তিনি। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে আকমল বলেন, 'এভাবে শেষ হয়ে গেলে হোক। তবু এতটা অপমান সয়ে খেলব না। এটা খুবই বিব্রতকর। ক্রিকেটারদের এভাবে মূল্যায়ন করা যায় না। এই লিগে যত রান করেছি আমি, আরও ভালো কিছু আমার প্রাপ্য। মানছি যে ক্যাটাগরি পুনর্বিন্যস্ত করেছেন রমিজ রাজা, ফ্র্যাঞ্চাইজির কোনো হাত ছিল না। কিন্তু সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া তো আরও অবনমন।'

ছয়টি মৌসুম পেশাওয়ারের হয়ে খেলা কামরান এই দলটির উদ্দেশ্যে বলেন, 'পিএসএলে পেশাওয়ারের হয়ে আমি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছি। আমি নিম্ন ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার প্রতিবাদও জানিয়েছিলাম। আমাকে ছেড়ে দিন, কারণ আমি এই ক্যাটাগরিতে খেলব না। এই বিভাগটি তরুণদের জন্য। যেহেতু আমি গত ছয় মৌসুম ধরে তাদের সঙ্গে খেলছি, তাই আমি এটার ভিত্তিতে তাদের সহানুভূতি চাই না।'

পিএসএলে সবচেয়ে বেশি ৬৯টি ম্যাচ খেলেছেন কামরান। আসরটির ইতিহাসের রান সংগ্রাহের তালিকায় তিনি দুই নম্বরে। এই আসরে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান আকমল। ২৭.৫৭ গড় ও ১৩৬.৮৪ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৮২০। পিএসএলের ছয়টি আসরে কেবল পেশাওয়ারের হয়েই খেলেছেন আকমল। 

Related Topics

টপ নিউজ

কামরান আকমল / পাকিস্তানি ক্রিকেটার / পিএসএল / পেশাওয়ার জালমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ডিআরএসেও তাহলে ভুল হয়!
  • 'করাচিতে সন্ত্রাসী হামলা পিএসএলে প্রভাব ফেলবে না'
  • পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net