Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৪৮ ঘণ্টার মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের আশ্বাস বিসিবির

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2025, 10:15 pm
Last modified: 27 January, 2025, 01:10 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

৪৮ ঘণ্টার মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের আশ্বাস বিসিবির

বিপিএলের বাকি অংশে ফ্র্যাঞ্চাইজি মালিকরা যেন বিসিবির নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করে, সেটা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিসিবি পরিচালক মাহবুব আনাম।
টিবিএস রিপোর্ট
25 January, 2025, 10:15 pm
Last modified: 27 January, 2025, 01:10 pm

অনেক পরিবর্তনের কথা শুনিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করা হয়। জানানো হয়, নতুন অনেক সংযোজন থাকবে। ভিন্নভাবে আয়োজন করা হবে বিপিএলের একাদশ আসর। চলমান টুর্নামেন্টটিতে কিছু ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। তবে সব আয়োজনের মূলে যারা, সেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে হট্টগোল অবস্থা। 

কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিয়ম মেনে পারিশ্রমিক দেয়নি। পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কটের মতো সিদ্ধান্ত নেয়। চিটাগং কিংসের পারভেজ হোসেন ইমন কোনো টাকাই পাননি। উল্টো দলটির সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী জানিয়েছেন, ইচ্ছা করেই ইমনের পারিশ্রমিক দেননি তিনি। একটি সংবাদমাধ্যমকে তিনি এও জানান, তার টাকা গাছে ধরে না।

এর বাইরেও পারিশ্রমিক নিয়ে আরও অনেক বিপত্তি আছে। টুর্নামেন্টের মাঝপথে এসে বিষয়গুলো দৃষ্টি কেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শনিবারের সাড়ে চার ঘণ্টাব্যাপী বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির আম্পায়ার্স কমিটি ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ জানান, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আরেক বিসিবি পরিচালক মাহবুব আনাম জানান, ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যাপারটি সুরাহা করার চেষ্টা করা হবে। 

ইফতেখার আহমেদ বলেন, 'আমরা সম্প্রতি দেখছি কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতোমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব। আমরা ইতিমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষকে ডেকেছি। ইতোমধ্যে যেসব হয়েছে, তা আমরা মেনে নিচ্ছি।'

বিপিএলের বাকি অংশে ফ্র্যাঞ্চাইজি মালিকরা যেন বিসিবির নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করে, সেটা নিশ্চিতে বিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মাহবুব আনাম বলেন, 'এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষনিক যে সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নিব।'

'বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। সেই দুরত্বগুলো মেটাতে হবে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করতে হবে যে, বিপিএলের পারিশ্রমিকের যে নিয়ম আছে, তা মেনে চলতে হবে। ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে যেসব দিকগুলো মেনে চলতে হবে, দল মালিকরা তারা যেন সেসব মেনে চলে, তা নিশ্চিত করার জন্য যা করার দরকার, বিসিবি সেটাই করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সে কার্যক্রমগুলো চলমান থাকবে।' বলেন তিনি। 

ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিতে বিসিবি এতো দেরিতে কেন পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নে জবাবে মাহবুব আনাম বলেন, 'যে বিষয়গুলো হয়, সেটা টুর্নামেন্ট ৫০ ভাগ চলে যাওয়ার পর তৈরি হয়। তখন কিন্তু টুর্নামেন্ট বন্ধ করা যাবে না। যে অ্যাকশনগুলো নেওয়া দরকার, বেশিরভাগ হলো আইনসংক্রান্ত। সে অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকি, যারা এই কাজগুলো করে আজ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, কী কী করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় কমতি আছে, আরেকটু সচেতন হলে এগুলো হতো না। আমাদের হাত তুলে বলতে হবে কোথায় আমাদের ভুল আছে এবং এটা যেন না করে। এটা করার জন্য আমাদের আরও বলিষ্ঠ হতে হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / পারিশ্রমিক / পারিশ্রমিক জটিলতা / বিপিএলের পারিশ্রমিক / বিসিবি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net