Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ফাহিম, বাকিরা কে কোন দায়িত্বে

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2025, 09:15 pm
Last modified: 27 January, 2025, 01:07 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • আজ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ফাহিম, বাকিরা কে কোন দায়িত্বে

ফারুক আহমেদ সভাপতি হওয়ার প্রায় পাঁচ মাস পরে ঠিক হলো বিসিবির স্থায়ী কমিটি। বেশ কয়েকজন পরিচালক আছেন, যাদেরকে একাধিক কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
25 January, 2025, 09:15 pm
Last modified: 27 January, 2025, 01:07 pm

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ নিয়ে বেশ কয়েকবার আগ্রহের কথা জানিয়েছিলেন গত আগস্টে পরিচালক নির্বাচিত হওয়া নাজমুল আবেদীন ফাহিম। এই ব্যাপারে বিসিবি সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ করার মতো সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে বিষয়টির সুরাহা হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব নাজমুল আবেদীনকেই দেওয়া হয়েছে। দুটি বাদে অন্যান্য কমিটির দায়িত্বও বন্টন করা হয়েছে। 

শনিবার বিসিবি কার্যালয়ে সাড়ে ঘণ্টার বোর্ড সভায় স্থায়ী কমিটি চূড়ান্ত করা হয়। কে কোন দায়িত্ব পেয়েছেন, সভা শেষে তা সংবাদমাধ্যমকে জানান বাড়তি দায়িত্ব হিসেবে মিডিয়া কমিটির প্রধানের পদ পাওয়া ইফতেখার আহমেদ মিঠু। ফারুক আহমেদ সভাপতি হওয়ার প্রায় পাঁচ মাস পরে ঠিক হলো বিসিবির স্থায়ী কমিটি। বেশ কয়েকজন পরিচালক আছেন, যাদেরকে একাধিক কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। 

গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় বদল আসে বিসিবিতে। শুরুর ধাপে দুজনকে সরিয়ে নতুন দুজনকে করা হয় পরিচালক। এর মধ্যে একজন ফারুক আহমেদ, যিনি অন্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। তবে আগের পরিচালকদের অনেককেই পাশে পাননি তিনি। আত্মগোপনে চলে যান বেশ কয়েকজন পরিচালক। ৩০ অক্টোবর ১১ জন পরিচালকের পদ বাতিল করা হয়।

টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় পরিচালকের পদ হারান সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন, ইসমাইল হায়দার মল্লিক, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, মঞ্জুর কাদের, ওবেদ নিজাম, তানভির আহমেদ টিটোসহ ১১ জন। তবে বিসিবিতে মোট ১৫টি পরিচালকের পদ শূন্য হয়। ১১ জন পদ হারান ও তিনজন পদত্যাগ করেন। একজন মারা যাওয়ায় আরেকটি পদ শূন্য হয়। 

এর আগে থেকেই নতুন বিসিবিতে স্থায়ী কমিটি গঠন নিয়ে আলোচনা ছিল। কিন্তু নির্বাচিত পরিচালক না থাকায় দায়িত্ব বন্টন করা সম্ভব হচ্ছিল না। এখনও পরিচালকের সংখ্যা বাড়েনি, তবে কার্যক্রম এগিয়ে নিতে কমিটির প্রধান বাছাই করা হলো। নতুন স্থায়ী কমিটির সদস্যদের নাম যিনি ঘোষণা করেন, সেই ইফতেখার আহমেদ মিডিয়া কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। আগে থেকেই তিনি আম্পায়ার্স কমিটির প্রধান।

২৩টি কমিটির মধ্যে সিকিউরিটি কমিটি ও ওয়ার্কিং কমিটির প্রধান এখনও চূড়ান্ত করা হয়নি। মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি নিজের দায়িত্ব রেখেছেন সভাপতি ফারুক আহমেদ। তিনটি কমিটির প্রধান করা হয়েছে ফাহিম সিনহাকে। আকরাম খান ও মাহবুব আনামও পেয়েছেন তিনটি কমিটির দায়িত্ব। ক্রিকেট পরিচালনা বিভাগের পাশাপাশি উইমেন্স উইংয়ের প্রধানও করা হয়েছে নাজমুল আবেদীনকে। ইফতেখার আহমেদ, সাইফুল আলম স্বপ্ন ও মানজুর আলমও পেয়েছেন দুটি করে কমিটির দায়িত্ব। 

বিসিবির স্থায়ী কমিটি

ক্রিকেট পরিচালনা: নাজমুল আবেদীন ফাহিম

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স: ইফতেখার রহমান মিঠু

গেম ডেভেলপমেন্ট: ফাহিম সিনহা

হাই পারফরম্যান্স: মাহবুব আনাম

টুর্নামেন্ট: আকরাম খান

গ্রাউন্ডস: মাহবুব আনাম 

ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট: আকরাম খান

ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান 

বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট:  সাইফুল আলম স্বপন 

আম্পায়ার্স: ইফতেখার রহমান মিঠু

সিসিডিএম: সালাউদ্দিন চৌধুরী

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল: ফারুক আহমেদ

বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ 

লজিস্টিক প্রোটোকল:  ফাহিম সিনহা 

উইমেন্স উইং: নাজমুল আবেদীন ফাহিম

অডিট: মোহাম্মদ সালাউদ্দিন

টেন্ডার অ্যান্ড পারচেজ: মাহবুব আনাম

মেডিকেল: মানজুর আলম 

ফিন্যান্স: ফাহিম সিনহা

ডিসিপ্লিনারি: সাইফুল আলম স্বপন

ওয়েলফেয়ার কমিটি: মানজুর আলম

Related Topics

টপ নিউজ

নাজমুল আবেদীন ফাহিম / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / স্থায়ী কমিটি / বাংলাদেশের ক্রিকেট / বিসিবি পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • আজ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net