Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আইরিশদের উড়িয়ে দেশের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ করার আনন্দে নিগাররা

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 04:55 pm
Last modified: 02 December, 2024, 04:59 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 

আইরিশদের উড়িয়ে দেশের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ করার আনন্দে নিগাররা

টানা জয়, রেকর্ড ও ব্যক্তিগত সাফল্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সে মিললো প্রথমবারের মতো ঘরের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তিও।
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 04:55 pm
Last modified: 02 December, 2024, 04:59 pm

টানা জয়, রেকর্ড ও ব্যক্তিগত সাফল্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ তোলার পর রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয় পান নিগার-সুপ্তারা। দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ওয়ানডেতে এসে হলো যেকোনো উইকেটে নিজেদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

আইরিশ মেয়েদের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সে মিললো প্রথমবারের মতো ঘরের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তিও। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজটি জিতলো তারা, ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখালো বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। শেষ বলে অলআউট হওয়ার আগে সফরকারী দলটি তোলে ১৮৫ রান, হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক গ্যাবি লুইস। জবাবে শুরুতে উইকেট হারালেও হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ফারজানা হক পিঙ্কি ও ম্যাচসেরা শারমিন আক্তার সুপ্তার রেকর্ড জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সোবহানা মোস্তারীকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৭৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। 

লক্ষ্য তাড়ায় দলীয় ৯ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে অবশ্য সময় নেননি সিরিজ সেরা ফারজানা ও সুপ্তা। দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন তারা, যা যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি। ৮৮ বলে ১১টি চারে ৭২ রান করা সুপ্তার বিদায়ে ভাঙে এই জুটি। বছর খানেক পরে দলে ফিরে প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলেন তিনি। দুটি হাফ সেঞ্চুরিসহ ২১১ রান করেন সুপ্তা, যা সিরিজের সর্বোচ্চ।

সুপ্তার বিদায়ের কিছুক্ষণ পর থামেন ফারজানাও। ডানহাতি এই ব্যাটার ৯৯ বলে ৬টি চারে ৬১ রান করেন। তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশের এই ব্যাটার সিরিজে রান করেছেন ১৭২। এ দুজনের বিদায়ের পর দলকে জয়েন বন্দরে নিয়ে যান জ্যোতি ও সোবহানা। জ্যোতি ১৮ বলে ২টি চারে ১৮ ও সোবহানা ৮ বলে ৭ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের এইম ম্যাগুয়ার ২টি ও ওরলা প্রেন্ডারগাস্ট একটি উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা আইরিশদের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন গ্যাবি। নেতৃত্বে থাকা এই ব্যাটার ৭৯ বলে ৯টি চারে ৫২ রান করেন। এ ছাড়া অ্যামি হান্টার ২৩, ওরলা পেন্ডারগাস্ট ২৭, আর্লেন কেলি ১৮, আলানা ড্যালজেল ১৯ ও কারা মারে ১৩ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। একটি করে উইকেট পান রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজ / হোয়াইটওয়াশ / জাতীয় নারী ক্রিকেট দল / বাংলাদেশ নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net