Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
‘টেনেটুনে’ ফলোঅন এড়িয়ে দিন পার করলো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 04:10 am
Last modified: 25 November, 2024, 04:18 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

‘টেনেটুনে’ ফলোঅন এড়িয়ে দিন পার করলো বাংলাদেশ

এখনও অনেক রানে পিছিয়ে থাকায় আরও একটি টেস্ট হারের দুশ্চিন্তা পেয়ে বসতে পারে বাংলাদেশকে। আর এই দুশ্চিন্তার অংশ হওয়ার কথা টানা ব্যাটিং ব্যর্থতার বিষয়টিও। 
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 04:10 am
Last modified: 25 November, 2024, 04:18 am

প্রথম ইনিংসে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬৯ রান। তবে উইকেটের সংখ্যাটি ১০-ও হতে পারতো, অর্থাৎ, বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যেতে পারতো। সেটা হয়নি আলোক স্বল্পতার কারণে, ১২ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখনও ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চলমান টেস্টে বাংলাদেশের যে দুজন অপরাজিত, তারা কেউ-ই ব্যাটসম্যান নন, দুজনই বোলার। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম; তাদের ব্যাটে খুব বেশি পথ পাড়ি দেওয়া যে সম্ভব হবে না; এমন ভবিষ্যদ্বাণী যে কেউ-ই করতে পারবেন। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

ইনিংস শেষ হয়নি, এভাবে ভেবে স্বস্তি পাওয়ার উপায় নেই বাংলাদেশের। তাসকিন-শরিফুলের জুটিতে বড় রান পাওয়ার আশা করারও সুযোগ নেই। বরং এখনও অনেক রানে পিছিয়ে থাকায় আরও একটি টেস্ট হারের দুশ্চিন্তা পেয়ে বসতে পারে সফরকারীদের। আর এই দুশ্চিন্তার অংশ হওয়ার কথা টানা ব্যাটিং ব্যর্থতার বিষয়টিও। 

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে বাংলাদেশ এমন পারফরম্যান্স করে, যা উল্লেখযোগ্য। যেখানে ছিল ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর গল্প, পেসারদের দুর্বার বোলিং ও দলগত পারফরম্যান্স। কিন্তু ওই সিরিজের পর বাংলাদেশ যে নিজেদের হারিয়েছে, অনেক খুঁজেও পুরনো 'নিজেদের দেখা মিলছে না। ভারত সফর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ মিলিয়ে চারটি টেস্ট হারা দলটি আরও একবার কোণঠাসা অবস্থায়, মাথায় হারের চিন্তা। 

আগের চার টেস্টেই বাংলাদেশের হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। তারুণ্য নির্ভর দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেয়েছিল তারা। কিন্তু পুরনো গল্পই নতুন মোড়কে ফিরে এসেছে। যে উইকেটে ক্যারিবীয়রা ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে, সেই উইকেটেই ব্যাট হাতে দিশা হারানো বাংলাদেশ ফলোঅন এড়িয়েছে 'টেনেটুনে'।

২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের মতো আজও তারা শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৬৬ রানে ফিরে যান শাহাদাত হোসেন দিপু। আগের দিন মুমিনুল হকের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়া ডানহাতি তরুণ এই ব্যাটসম্যান ৭১ বলে বলে ১৮ রান করেন। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে তার জুটি হয় ৪৫ রানের। 

এরপুর মুমিনুল ও লিটন কুমার দাসের লড়াই, তাড়া গড়েন ৬২ রানের জুটি। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের ২১তদম হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল, ১১৬ বলে ৩টি চারে ৫০ রান করে আউট হন সাবেক এই টেস্ট অধিনায়ক। এই ইনিংস দিয়ে প্রথম শ্রেণিতে ১০ হাজার পূর্ণ হয়েছে তার। মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। সবার ওপরে তুষার ইমরান, দুই নম্বরে নাঈম ইসলাম। 

মুমিনুলের কিছুক্ষণ পরই ফেরেন লিটন, ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৭৬ বলে ৩টি চারে ৪০ রান করেন। দলকে পথ দেখাতে পারেনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজও, ৬৭ বলে ৩টি চারে ২৩ রান করেন তিনি। সপ্তম উইকেটে জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক ও তাইজুল ইসলাম। এ দুজন ইনিংসের সর্বোচ্চ ৬৮ রান যোগ করেন। 

তাইজুল ৬৩ বলে ২৫ রান করে ফেরার পর আরও কিছু সময় উইকেটে থাকেন জাকের, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিও। ডানহাতি এই ব্যাটসম্যান ৮৯ বলে ৪টি চারে ৫৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট পেয়েছেন জেডেন সিলস ও জাস্টিন গ্রিভস। একটি করে উইকেট নেন কেমার রোচ ও শামার জোসেফ।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net