Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
প্রথম দিন সমানে সমান লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2024, 09:50 pm
Last modified: 24 November, 2024, 01:24 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রথম দিন সমানে সমান লড়াই

জুটি ভেঙে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ পরই আথানেজকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
22 November, 2024, 09:50 pm
Last modified: 24 November, 2024, 01:24 pm

চতুর্থ উইকেটে জুটি গড়ে ম্যাচের কর্তৃত্ব নিয়ে নিয়েছিলেন মিকাইল লুই ও আলিক আথানেজ। ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটসম্যান ১৪০ রান যোগ করেন। লুইকে আউট করে এই জুটি ভাঙা মেহেদী হাসান মিরাজ দলে স্বস্তি ফেরান। কিছুক্ষণ পরই আথানেজকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম। ক্যারিবিয়ানদের এই দুই ব্যাটসম্যানসই ৯০-এর ঘরে আউট হন। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে লড়াইটা হয়েছে সমানে সমান। ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ রান তুলে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাসকিন আহমেদ ২টি এবং অধিনায়ক মিরাজ ও তাইজুল একটি উইকেট পান।  

এক উইকেটের সেশনে আরও উইকেট না পাওয়ার আক্ষেপ

দুই সেশনে ৫৪ ওভারে ৩ উইকেটে ১১৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। খুবই ধীর গতিতে রান তুলেছে স্বাগতিকরা, বাংলাদেশের বোলারদের তৈরি করা চাপই এর মূল কারণ। ভালো বোলিংয়ে প্রতিপক্ষ বেশি রান তুলতে না দেওয়ার তৃপ্তি কাজ করতে পারে বাংলাদেশের বোলারদের মধ্যে, তবে সঙ্গে আছে আক্ষেপও।

দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের ঝুলিতে থাকতো পারতো ৪ বা এর চেয়েও বেশি উইকেট। কিন্তু তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে না পারায় সেটা হয়নি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে ৫ রানে ব্যাটিং করতে থাকা আলিক আথানেজ ক্যাচ তুললেও নিতে পারেননি তাসকিন আহমেদ। দৌড়ে ক্যাচ নেওয়ার মতো জায়গায় গেলেও বলের ফ্লাইট মিস করেন তিনি।

এই সেশনে বাংলাদেশের শিকার একটি উইকেট, সেটা এসেছে রান আউট থেকে। দুই রান নিতে গিয়ে থামতে হয় হয় উইকেটে থিতু হয়ে যাওয়া কাভেম হজকে। ফেরার আগে ৬৩ বলে ২টি চারে ২৫ রান করেন তিনি। এক পাশ আগলে খেলে যাওয়া মিকাইল লুই ৭১ রানে অপরাজিত আছেন। ১৩ রানে অপরাজিত আথানেজ। ওয়েস্ট ইন্ডিজের যাওয়া তিন উইকেটের দুটি নিয়েছেন তাসকিন। 

দুই উইকেটে তাসকিনের চল্লিশ

বোলিংয়ে সুবিধা নিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। তবে মুভমেন্ট, সুইং মিললেও উইকেটের দেখা মিলছিলো না। অতি সাবধানী ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুই। এই জুটি ভেঙে ক্যারিবীয়দের ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ, পরে ফিরিয়ে দেন কেসি কার্টিকেও। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের যাওয়া দুই উইকেটই নিয়েছেন তাসকিন। ১৪তম ওভারে ব্রাথওয়েটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান তিনি। এক ওভার পরই তার শিকার কার্টি। 

রানের খাতাই খুলতে পারেননি কার্টি, ব্রাথওয়েট ৩৮ বলে ৪ রান করেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৩ ওভার শেষে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০ রান। মিকাইল ৩৬ ও কাভেম হজ ১০ রানে অপরাজিত আছেন। ১৬ টেস্টের ২৯ ইনিংসে তাসকিনের উইকেট হলো ৪০টি, যা বাংলাদেশি পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।   

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net