Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
তামিমের ‘টিপস’ নিয়ে মিরপুরে সফল মহারাজ

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2024, 07:20 pm
Last modified: 26 October, 2024, 02:12 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

তামিমের ‘টিপস’ নিয়ে মিরপুরে সফল মহারাজ

আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এমনিতেই নিজেদের মধ্যে পরিচয় ছিল তামিম-মহারাজের। পরিচয় পেরিয়ে এটা সম্পর্কে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে। তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে ৩টি ম্যাচ খেলেন মহারাজ।
টিবিএস রিপোর্ট
23 October, 2024, 07:20 pm
Last modified: 26 October, 2024, 02:12 pm

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে রহস্যের শেষ নেই। প্রতিপক্ষরা তো এই মাঠের উইকেট বোঝেই না, কখনও কখনও বাংলাদেশও পড়ে যায় দ্বিধায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে উইকেট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও রহস্যের কথা বলেছিলেন। 

এমন উইকেট সম্পর্কে আগে থেকে জানার সুযোগ থাকলে যে কেউ তা লুফে নেবেন। এই কাজটিই করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। গত ১৬ অক্টোবর বাংলাদেশে এসেই তামিম ইকবালকে ম্যাসেজ পাঠান তিনি, জানতে চান উইকেট ও কন্ডিশন নিয়ে। সাড়া দেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার, তাকে জানান উইকেট সম্পর্কে। 

তামিমের দেওয়া পরামর্শ কাজে লেগেছে মহারাজের। যা তিনি তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানালেন। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন মহারাজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেগ দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট খেলা ৩৪ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত শিকার করেছেন ৩ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এমনিতেই নিজেদের মধ্যে পরিচয় ছিল তামিম-মহারাজের। পরিচয় পেরিয়ে এটা সম্পর্কে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে। তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে ৩টি ম্যাচ খেলেন মহারাজ। স্বাভাবিকভাবেই সতীর্থ হিসেবে হৃদ্যতা তৈরি হয় তাদের মধ্যে। সেই জায়গা থেকেই তামিমের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন মহারাজ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মহারাজ বলেন, 'আমি তামিম ভাইকে একটি ম্যাসেজ পাঠিয়েছিলাম। বিপিএলে এক দলে খেলার সূত্র ধরে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কন্ডিশন ও এখানে খেলার উপায় সম্পর্কে জানতে আমি তার কাছে কিছু পরামর্শ চেয়েছিলাম। উইকেট সম্পর্কে তিনি আমাকে কিছু কথা বলেছিলেন। আর হ্যাঁ, এটা মিথ্যা ছিল না। তিনি ঠিকঠাক উইকেট পড়ছেন।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / কেশব মহারাজ / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net