Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এই সময়ে বিপিএল কেন, প্রশ্ন বুলবুলের

খেলা

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 02:20 pm
Last modified: 15 October, 2024, 02:29 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

এই সময়ে বিপিএল কেন, প্রশ্ন বুলবুলের

বিসিবিকে ‘চোখ’ খোলার আহ্বান জানানোর পাশাপাশি অন্য দেশের পরিকল্পনা কপি-পেস্ট বন্ধ করার পরামর্শও দিয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 02:20 pm
Last modified: 15 October, 2024, 02:29 pm

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। গত সোমবার অনুষ্ঠিত হয়েছে আসরটির প্লেয়ার্স ড্রাফট। ধরে রাখা ও সরাসরি চুক্তির পর ড্রাফট থেকে ক্রিকেটার কিনে দল সাজিয়েছে সাত ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সরকার বদলের পর বর্তমান পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের মতে, টি-টোয়েন্টি এই আসর আয়োজন করার বদলে ক্রিকেটের সত্যিকার উন্নয়ন নিয়ে কাজ করা উচিত বর্তমান বোর্ডের। বিপিএলে হওয়া দুর্নীতির কথা তুলে ধরে বুলবুল প্রশ্ন রেখেছেন, এই টুর্নামেন্টের গত আসরগুলো থেকে বাংলাদেশের অর্জন কী। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে ক্রিকেটের উন্নয়নে বোর্ডকে পরামর্শও দিয়েছেন তিনি। 

বর্তমান বোর্ডে আসার আলোচনা থাকলেও বুলবুলকে এখনও কোনো ভূমিকায় দেখা যায়নি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত সাবেক এই ব্যাটসম্যান তার পোস্টে লিখেছেন, 'বিপিএল কেন? বিপিএল এখন আমাদের ক্রিকেটের জন্য প্রয়োজনীয় নয়, এটা আমাদের অগ্রাধিকার নয়। কেন আমরা অন্য দেশের পরিকল্পনা কপি এবং পেস্ট করি?'

'আমরা তো ক্রিকেটের উন্নয়ন চাই, দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফর্ম করতে চাই। কিন্তু শেষ ১০টি বিপিএল থেকে আমরা আসলে কী অর্জন করেছি? ১০৬ কোটি টাকারে হিসাব নেই (যমুনা টিভির সংবাদ অনুযায়ী)! এতো বড় অঙ্কের টাকা কোথায় গেল?' লিখেছেন তিনি।

বোর্ডকে কয়েকটি পরামর্শ দিয়ে পোস্টের পরের অংশে বুলবুল লিখেছেন, 'দয়া করে প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও আকর্ষণীয় করুন, ক্রিকেটের সামগ্রিক মান উন্নত করুন। একটা জিনিস মাথায় রাখুন, একজন টেস্ট খেলোয়াড় সব ফরম্যাটে খেলতে পারে, কিন্তু শুধুমাত্র একজন টি-টোয়েন্টি খেলোয়াড় আর কোনো ফরম্যাটে নিজের দক্ষতা প্রমাণ করতে পারে না।' 

বোর্ডকে 'চোখ' খোলার আহ্বান জানানোর পাশাপাশি অন্য দেশের পরিকল্পনা কপি-পেস্ট বন্ধ করার পরামর্শও দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, 'চোখ খুলুন, ভালোভাবে দেখুন। অনেক কিছুই আমাদের ক্রিকেট কাঠামো থেকে অনুপস্থিত, অথচ আমাদের দেশে বিশাল সম্ভাবনা আছে। কপি আর পেস্ট করার বদলে আমাদের নিজস্ব পথ তৈরি করার সময় এসেছে। ক্রিকেটকে শক্তভাবে গ্রাম, উপজেলা, স্কুল, কলেজের সাথে যুক্ত করুন। ঢালিউড, বলিউড বা হলিউডের সাথে নয়। আমাদের ক্রিকেটের শেকড় এখানেই, যেখানে আসল প্রতিভার জন্ম।'

Related Topics

টপ নিউজ

আমিনুল ইসলাম বুলবুল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net