Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
১০ বছরের ‘দুঃখ’ ঘোচাতে প্রস্তুত জ্যোতিরা

খেলা

টিবিএস রিপোর্ট
02 October, 2024, 06:50 pm
Last modified: 02 October, 2024, 06:55 pm

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

১০ বছরের ‘দুঃখ’ ঘোচাতে প্রস্তুত জ্যোতিরা

জয়খরা কাটানোর মিশনের শুরুতেই স্কটল্যান্ডকে প্রতিপক্ষ পেয়ে স্বভাবতই আত্মবিশ্বাসী বাংলাদেশ, দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও হারেনি তারা। শুরুর ম্যাচ জিতে বাকি পথেও লড়াকু পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ স্মরণীয় করতে রাখতে চান অধিনায়ক জ্যোতি।
টিবিএস রিপোর্ট
02 October, 2024, 06:50 pm
Last modified: 02 October, 2024, 06:55 pm

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া, সেটাও ঘরের মাঠে। প্রথম উপলক্ষ্য রাঙিয়ে নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠের সেই বিশ্ব আসরে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ, হারায় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। কিন্তু সুখস্মৃতির বইয়ে পৃষ্টা ওই দুটিই। এরপর চারটি বিশ্বকাপে অংশ নিয়ে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই অপেক্ষা ফুরাতে চায় তারা। ১০ বছর ধরে জিততে না পারার দুঃখ এবার ঘোচানোর প্রত্যয় নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। 

বাংলাদেশ অধিনায়ক অবশ্য এবার আরও বড় আশার কথা জানিয়ে গেছেন। জয়খরা কাটিয়ে এবার সেমি-ফাইনালে ওঠার জন্য লড়াই করবেন তারা। বাংলাদেশের সেই লড়াই শুরু হচ্ছে উদ্বোধনী দিনে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াচ্ছে কাল, প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জ্যোতি-মারুফাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও হারেনি বাংলাদেশ। 

জয়খরা কাটানোর মিশনের শুরুতেই এমন প্রতিপক্ষ পেয়ে স্বভাবতই আত্মবিশ্বাসী বাংলাদেশ। শুরুর ম্যাচ জিতে বাকি পথেও লড়াকু পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ স্মরণীয় করতে রাখতে চান জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি বলবো, পুরো দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ (এবারের আসর) এই জন্য যে, আমরা যতোগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এ জন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা গোণায় ধরার মতো এবং মনে রাখার মতো হয়।'

২০১৪ সালের পর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, কোনো ম্যাচেই শেষ হাসি হাসা হয়নি তাদের। ১০ বছর জিততে না পারার ব্যাপারটি রীতিমতো দুঃখে পরিণত হয়েছে বাংলাদেশের মেয়েদের জন্য। এবার যেকোনো মূল্যে সেই দুঃখ ঘোচাতে চান তারা। জ্যোতি বলেন, 'আমি বলবো যে খুবই হতাশাজনক। কিন্তু আমি বিশ্বাস করি, এই দুঃখ এবার আমরা ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে, শুরুটা করতে চাই আগামীকালের ম্যাচ দিয়ে।'

দুই প্রস্তুতি ম্যাচের একটিতে জেতে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে না পারলেও হারায় পাকিস্তানকে। জেতার এই মানসিকতা নিয়েই শুরু করতে চান জ্যোতি, 'আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে আছে। সবার ভেতর ম্যাচ জেতার ক্ষুধা আছে। একজন আরেকজনকে ব্যাক করেছে মাঠে। ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো বেশি ব্যাকআপ দিয়েছে। এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি, দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।'

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জ্যোতির ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক, 'অন্যরকম অনুভূতি একশতম ম্যাচ খেলার, অনেক বেশি খুশি। অনেক সময় অবাকও লাগে, মনে হয় এইতো ক্যারিয়ার শুরু করেছি। দেখতে দেখতে প্রায় একশটা ম্যাচ হয়ে যাচ্ছে। ওদিক থেকে আমি অনেক আনন্দিত। সব থেকে খুশি হবো যদি ম্যাচে বাংলাদেশের জয়ে কোনো অবদান রাখতে পারি, সেটা হবে সবচেয়ে বেশি মনে রাখার মতো।'

জ্যোতির মতো জয়ে শুরু করতে আত্মবিশ্বাসী প্রধান কোচ হাশান তিলকারত্নেও। তিনি বলেন, 'সবাই এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছে। যদি আপনি দুটি প্রস্তুতি ম্যাচ দেখেন। প্রথমটা প্রত্যাশা মতো হয়নি, দ্বিতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে মেয়েরা খুব ভালো খেলেছে। টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ইতিবাচক। মেয়েরা খুব আত্মবিশ্বাসী। তারা আগামীকালের ম্যাচটার দিকে তাকিয়ে। মোমেন্টামের শুরুটা প্রথম ম্যাচ থেকেই শুরু হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেরা খেলাটা খেলবো ও ইতিবাচক ফল আনবো। আমি নিশ্চিত, মেয়েরা আত্মবিশ্বাসী।'

Related Topics

টপ নিউজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / নিগার সুলতানা জ্যোতি / নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net