Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
14 September, 2024, 01:00 am
Last modified: 15 September, 2024, 06:19 pm

Related News

  • ‘মোল্টবুক’: এআই বটের সামাজিক যোগাযোগমাধ্যম, যেখানে মানুষের প্রবেশ নিষেধ!
  • সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়ার কিশোররা; সপ্তাহ না ঘুরতেই ফাঁকি দিয়ে ফিরল অনেকে
  • ১৬ বছরের কম বয়সিদের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া, কার্যকর হবে যেভাবে
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • '৫ একীভূত ব্যাংক' এর বিনিয়োগকরীদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার: অর্থ মন্ত্রণালয়

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যায় সবার চেয়ে অনেক এগিয়ে থাকা রোনালদোর ছয়টি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে। এর মধ্যে ইনস্টাগ্রামে তার অনুসারী সবচেয়ে বেশি।
টিবিএস ডেস্ক
14 September, 2024, 01:00 am
Last modified: 15 September, 2024, 06:19 pm

ফুটবলার তিনি, তার সব রেকর্ড ফুটবলে হবে; সেটাই স্বাভাবিক। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ডের মালা গাঁথা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠের বাইরেও রেকর্ড আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় সবার উপরে পর্তুগিজ এই কিংবদন্তি। এই পথে এবার দারুণ এক মাইফলকে পোঁছালেন তিনি। রোনালদোই বিশ্বের প্রথম ব্যক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে যার এখন ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারী আছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। ইংরেজিতে ১বি আকৃতির মধ্যে ছোট-ছোট করে নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্তের ছবি বসানো একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, '১ বিলিয়ন স্বপ্ন, একটি যাত্রা।'

৩৯ বছর বয়সী রোনালদো তার বার্তায় লিখেছেন, 'আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটা একটি সংখ্যার চেয়েও বেশি। এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।'

আল নাসেরে খেলা পর্তুগাল ফুটবলের এই মহাতারকা আরও লিখেছেন, 'মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্রিত হয়েছি।'

'আমার এ যাত্রায় প্রতিটি পদক্ষেপ, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রায় আমরা দেখিয়েছি যে, আমরা যা অর্জন করতে পারি, সেটার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনও সেরাটা আসতে বাকি। আমরা একসাথে এগিয়ে যাবো, জিতবো এবং ইতিহাস সৃষ্টি করতে থাকবো।' লেখেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছয়টি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে রোনালদোর। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ, এক্স-এ ১১ কোটি ৩০ লাখ, ইউটিউবে ৬ কোটি ৬ লাখ, কোয়াইশুতে ৯৪ লাখ এবং ওয়েইবোতে ৭৫ লাখ অনুসারী আছে তার। অনুসারীর সংখ্যায় দুই নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী সেলেনা গোমেজ, তার অনুসারী ৭০ কোটি ৮২ লাখ। তৃতীয় স্থানে থাকা কানাডার সংগীতশিল্পী জাস্টিন বিবারের অনুসারী ৬০ কোটি।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / সামাজিক যোগাযোগমাধ্যম / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ‘মোল্টবুক’: এআই বটের সামাজিক যোগাযোগমাধ্যম, যেখানে মানুষের প্রবেশ নিষেধ!
  • সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়ার কিশোররা; সপ্তাহ না ঘুরতেই ফাঁকি দিয়ে ফিরল অনেকে
  • ১৬ বছরের কম বয়সিদের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া, কার্যকর হবে যেভাবে
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • '৫ একীভূত ব্যাংক' এর বিনিয়োগকরীদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার: অর্থ মন্ত্রণালয়

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net