Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

খেলা

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 04:25 pm
Last modified: 11 September, 2024, 08:13 pm

Related News

  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট
  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

২০১৩ সাল থেকে বিসিবি পরিচালক হিসেবে নির্দিষ্ট কোনো বিভাগের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় দলের ম্যানেজার, টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।  
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 04:25 pm
Last modified: 11 September, 2024, 08:13 pm
খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে পরিবর্তনের হাওয়া। ইতোমধ্যে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি নাম। পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ২০১৩ সাল থেকে বিসিবিতে নানা ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পদত্যাগের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন সুজন।

টিবিএসকে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'খালেদ মাহমুদ সুজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বোর্ডে, আমরা পেয়েছি। ব্যক্তিগত কারণে পদত্যাগ করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।'

২০১৩ সালে বিসিবিতে যোগ দেন সুজন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে নির্বাচনে হারিয়ে বিসিবি পরিচালক হন তিনি। এরপর থেকে বিসিবি পরিচালক হিসেবে নির্দিষ্ট কোনো বিভাগের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় দলের ম্যানেজার, টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন সুজন।  

বিসিবিতে ১১ বছরের পথচলায় সাফল্যের দেখা পেয়েছেন তিনি। সুজনের তত্ত্বাবধানে ২০২০ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। যুবাদের সর্বশেষ এশিয়া কাপ জয়েও সম্পৃক্ততা আছে তার। 

সরকার বদলের পর থেকে কিছুদিন পরপরই বিসিবিতে পরিবর্তন আসছে। সবার আগে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জালাল ইউনুস। তার মতো এনএসসির মনোনীত পরিচালক হিসেবে থাকা আহমেদ সাজ্জাদুল আলম ববিবে অপসারণ করা হয়। 

এরপর বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। এবার সুজনও সরে দাঁড়ালেন। কদিন আগে নারী বিভাগের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল, তবে তিনি এখনও বিসিবি পরিচালক আছেন। একইভাবে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো নাজমুল হাসান পাপনও বিসিবি পরিচালক আছেন। 

Related Topics

টপ নিউজ

খালেদ মাহমুদ সুজন / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট
  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net