Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
একসঙ্গে ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি 

খেলা

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 06:00 pm
Last modified: 10 September, 2024, 06:06 pm

Related News

  • রিট খারিজ: ঋণখেলাপিই থাকছেন নাগরিক ঐক্যের মান্না, অংশ নিতে পারবেন না নির্বাচনে
  • সিলেট মহানগর বিএনপিতে সভাপতি পদ নিয়ে বিরোধে দুই নেতা
  • বেসরকারি স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত
  • প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
  • ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে ঘোষণা মন্ত্রণালয়ের

একসঙ্গে ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি 

এর আগে তিনটি ফেডারেশনের প্রধানকে অপসারণ করাসহ দেশের সব বিভাগীয়, জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার একসঙ্গে ৪২টি ফেডারেশন/ক্রীড়া সংস্থার সভাপতিকে অব্যাহতি দেওয়া হলো। 
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 06:00 pm
Last modified: 10 September, 2024, 06:06 pm

সরকার বদলের পর থেকে দেশের বিভিন্ন খাতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বয়ে যাচ্ছে পরিবর্তনের জোয়ার। এর আগে তিনটি ফেডারেশনের প্রধানকে অপসারণ করাসহ দেশের সব বিভাগীয়, জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার এক সঙ্গে ৪২টি ফেডারেশন/ক্রীড়া সংস্থার সভাপতিকে অব্যাহতি দেওয়া হলো। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞিপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়টি। 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহকারী সচিব এস. এম হুমায়ুন কবীরের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার সভাপতিগণকে এতোদ্বারা অব্যাহতি প্রদান করিল।'

সভাপতিকে অব্যাহতি দেওয়া ফেডারেশনগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিস ফেডারেশন,  বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ বাশাআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন,  বাংলাদেশ উন্ড ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ ব্যাকেটস ফেডারেশন, বাংলাদেশ রোইং ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঘুড়ি এসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খো খো ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন। 

এর আগে বাংলাদেশ দাবা, কাবাডি ও ব্রীজ ফেডারেশনের সভাপতিকে অপসারণ করে ক্রীড়া মন্ত্রণালয়। দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরির্দশক আব্দুল্লাহ আল চৌধুরী মামুন। তাদেরকে অপসারণ করা হয়। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছিলেন নির্বাচিত। তাই তাকে মন্ত্রণালয় থেকে সরাসরি অপসারণ না করে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের মাধ্যমে অপসারণ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। এনএসসির মনোনীত দুজন বিসিবির পরিচালকের একজন পদত্যাগ করেন, আরেকজনকে অপসারণ করা হয়। এ দুজনের জায়গায় নতুন দুজন পরিচালক আসেন, এদের একজন নির্বাচিত হন বিসিবি সভাপতি। এর পর থেকে আরও দুজন বিসিবি পরিচালক পদত্যাগ করেছেন।

Related Topics

টপ নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় / ক্রীড়া সংস্থা / ফেডারেশন / সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • রিট খারিজ: ঋণখেলাপিই থাকছেন নাগরিক ঐক্যের মান্না, অংশ নিতে পারবেন না নির্বাচনে
  • সিলেট মহানগর বিএনপিতে সভাপতি পদ নিয়ে বিরোধে দুই নেতা
  • বেসরকারি স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত
  • প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
  • ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে ঘোষণা মন্ত্রণালয়ের

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net