Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
রিশাদের পর টি-টেন লিগে দল পেলেন বিজয়

খেলা

টিবিএস ডেস্ক
09 September, 2024, 03:15 pm
Last modified: 09 September, 2024, 03:20 pm

Related News

  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • দেশত্যাগে নিষেধাজ্ঞার কিছুই জানেন না বিজয়, নেবেন আইনি ব্যবস্থা
  • মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয়ে স্বস্তিতে খুলনা
  • তাসকিন তোপের পর বিজয়-বার্লের ব্যাটে রাজশাহীর দাপুটে জয়

রিশাদের পর টি-টেন লিগে দল পেলেন বিজয়

বিদেশি ক্রিকেটারের ‘সি’ ক্যাটাগরি থেকে বিজয়কে দলে ভেড়ায় বুলাওয়ে ব্রেভস। তার দলের আইকন ক্রিকেটার অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। জিম আফ্রো টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ সেপ্টেম্বর, শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
টিবিএস ডেস্ক
09 September, 2024, 03:15 pm
Last modified: 09 September, 2024, 03:20 pm

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করে বিশ্বের বিভিন্ন লিগে খেলার ডাক পাচ্ছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার বিগ ব্যাশে দল পাওয়ার পর জিম আফ্রো টি-টেন লিগেও দল পান। এবার একই লিগে দল পেলেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেলেন বিজয়। 

দ্বিতীয়বারের মতো আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জিম আফ্রো টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ সেপ্টেম্বর, শেষ হবে ২৯ সেপ্টেম্বর। এই সময়ে বাংলাদেশ দল থাকবে ভারত সফরে। প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর, পরেরটি মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর। এরপর ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

টুর্নামেন্টটির প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এবারও দল পেতে পারতেন তারা। কিন্তু এ দুজনসহ বাকি খেলোয়াড়রা টেস্ট সিরিজ খেলা ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নেওয়ায় ব্যস্ত থাকবেন। রিশাদের এখনও টেস্টে অভিষেক হয়নি, ভারত সফরেও দীর্ঘতম ফরম্যাটে তিনি দলের অংশ হবেন না। জিম আফ্রো টি-টেন লিগ খেলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন রিশাদ। একইভাবে জাতীয় দলের অংশ না হওয়ায় লিগটিতে খেলার সুযোগ আছে বিজয়ের। 

কদিন আগে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স দলে ভেড়ায় রিশাদকে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আসরটিতে খেলার সুযোগ হয়েছে তার। যদিও একটি জায়গায় রিশাদই প্রথম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান তিনি। জিম আফ্রো টি-টেন লিগে ড্রাফটের আগেই ঠিকানা নিশ্চিত হয় রিশাদের, সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় হারারে ভোল্টস।

দলটিতে বিদেশি ক্রিকেটারদের 'বি' ক্যাটাগরিতে আছেন রিশাদ। এই দলের আইকন ক্রিকেটার নিউজিল্যান্ডের জিমি নিশাম। বিদেশি ক্রিকেটারের 'সি' ক্যাটাগরি থেকে বিজয়কে দলে ভেড়ায় বুলাওয়ে ব্রেভস। তার দলের আইকন ক্রিকেটার অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠেয় আসরটিতে ৬টি দল অংশ নেবে, প্রথম আসরে দল ছিল ৫টি। গত আসরের চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স। 

Related Topics

টপ নিউজ

এনামুল হক বিজয় / জিম আফ্রো টি-টেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • দেশত্যাগে নিষেধাজ্ঞার কিছুই জানেন না বিজয়, নেবেন আইনি ব্যবস্থা
  • মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয়ে স্বস্তিতে খুলনা
  • তাসকিন তোপের পর বিজয়-বার্লের ব্যাটে রাজশাহীর দাপুটে জয়

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net