Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিসিবি সভাপতির কাছে দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের

খেলা

টিবিএস রিপোর্ট
07 September, 2024, 08:55 pm
Last modified: 08 September, 2024, 02:25 pm

Related News

  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

বিসিবি সভাপতির কাছে দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের

বৈঠকে সাবেক পরিচালকদের মতামত শুনেছেন বিসিবি সভাপতি। এর মধ্যে অন্যতম ছিল দুর্নীতির তদন্ত দাবি। বৈঠক শেষে জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়েও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এক পরিচালক।
টিবিএস রিপোর্ট
07 September, 2024, 08:55 pm
Last modified: 08 September, 2024, 02:25 pm
সাবেক পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। ছবি: বিসিবি

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার দিনই সংস্থাটিতে ১২ বছর ধরে হওয়া দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন ফারুক আহমেদ। দুর্নীতি কমানোর ঘোষণা দেওয়ার কদিন পর বোর্ড সভা করে স্বাধীন অডিট ফার্ম নিয়োগের কথা জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিষয়টি প্রক্রিয়াধীন, তবে এর মাঝেই তার সঙ্গে দেখা করে বিসিবিতে হওয়া দুর্নীতির তদন্ত দাবি করেছেন সাবেক পরিচালকরা। বৈঠক শেষে জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়েও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন একজন।

বিসিবির এসব সাবেক পরিচালক সংগঠক হিসেবে কাজ করে গেলেও দীর্ঘদিন বোর্ড থেকে দূরে আছেন। ২০০১ থেকে ২০০৫ সালের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, এমন পরিচালকদের একটি প্রতিনিধি দল আজ দুপুরে বিসিবি কার্যালয়ে আসে। তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক। এই বৈঠকে বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও ছিলেন। 

বৈঠকে সাবেক পরিচালকদের মতামত শুনেছেন বিসিবি সভাপতি। এর মধ্যে অন্যতম ছিল দুর্নীতির তদন্ত দাবি। এ সময় সাবেক পরিচালকদের নিজের পরিকল্পনার কথাও জানান ফারুক। বৈঠকে ছিলেন সহ-সভাপতির দায়িত্ব পালন করা শাহ নুরুল কবির শাহীন, সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আবদুল মজিদ।

বৈঠক শেষে বিসিবির ১৭ বছরের দুর্নীতির তদন্তের দাবির কথা জানান সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, 'ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে গত ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যারাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি, বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এতো দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।'

শাহ নুরুল কবির শাহীন বলেন, 'ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনও আছি। ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। আমরা বিসিবি প্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।' মহিউদ্দিন বুলবুলের বক্তব্যও এমনই, 'একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / দুর্নীতি / তদন্ত / বিসিবি সভাপতি / ফারুক আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net