Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
হোয়াইটওয়াশ হয়ে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি সাবেকরা

খেলা

টিবিএস ডেস্ক
04 September, 2024, 02:30 pm
Last modified: 04 September, 2024, 02:34 pm

Related News

  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল
  • ‘আমি পারফর্ম করলে বেশিরভাগ ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে’

হোয়াইটওয়াশ হয়ে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি সাবেকরা

টেস্টে ঘরের মাঠে প্রথমবারের মতো ১০ উইকেটের হার, দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা; এমন ফল মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
টিবিএস ডেস্ক
04 September, 2024, 02:30 pm
Last modified: 04 September, 2024, 02:34 pm
পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হক। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে খেলা, শক্তি-অভিজ্ঞতাতেও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকেই ফেবারিট ধরা হয়েছিল। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। দুই ম্যাচেই দাপট দেখানো বাংলাদেশ সিরিজ জেতাসহ পাকিস্তানকে দিয়েছে হোয়াইটওয়াশের তেতো স্বাদ। 

এমন ফল মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দেশটির দুই কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হক তো রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। হতশ্রী ফলের দায় হিসেবে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলেছেন তারা। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর সমালোচনা করেছেন সাবেক এই দুই অধিনায়ক ব্যাটসম্যান। 

এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৩ টেস্টের ১২টিতেই হারে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়। এবার পাকিস্তানের মাটিতেই দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশ প্রথম টেস্ট জেতে ১০ উইকেটের বড় ব্যবধানে, যা তাদের টেস্ট ইতিহাসে প্রথম। পরের টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ানোর গল্প লিখে বাংলাদেশ তুলে নেয় ৬ উইকেটের জয়।  

দুই টেস্টের এক ইনিংস বাদে পাকিস্তানি ব্যাটসম্যানদের বেহাল দশা দেখা যায়। প্রথম টেস্টের ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই অলআউট হয় তারা। ৩০ রানের সহজন লক্ষ্য বিনা উইকেটেই পাড়ি দেয় বাংলাদেশ। প্রথমবারের মতো দেশের মাটিতে ১০ উইকেটে হারে পাকিস্তান।  

দ্বিতীয় টেস্টের শুরু থেকেই বাংলাদেশ দাপট দেখা যায়, প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রান তোলে। জবাবে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় বাংলাদেশ করে ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৭২ রানে গুটিয়ে গেলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫। ৪ উইকেটে এই রান পাড়ি দেয় নাজমুল হোসেন শান্তর দল। 

দুই টেস্টেই পাকিস্তানের অসহায় আত্মসর্পণ দেখা যায়, ২-০ ব্যবধানে সিরিজ হারের পাশাপাশি পড়তে হয় হোয়াইটওয়াশ হওয়ার অস্বস্তিতে। ঘরের মাঠে এমন অভিজ্ঞতা যে পাকিস্তানের বেশি নেই। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার টেস্টে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো তারা। দলের এমন দশা দেখে যারপরনাই হতাশ মিয়াঁদাদ।

ব্যাটসম্যান ও পিসিবির সমালোচনা করে তিনি বলেন, 'আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে, এটা কষ্টের। গোছানো পারফরম্যান্স করেছে বাংলাদেশ, এ জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু এই সিরিজে আমাদের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে, তা খুব খারাপ লক্ষ্মণ। আমি শুধু ক্রিকেটারদের দোষ দেব না। কারণ গত দেড় বছরে বোর্ডে অনেক কিছু হয়েছে। অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।'

ইনজমাম অবশ্য কেবল ব্যাটসম্যানদেরই দায় দেখছেন। তার ভাষায়, 'বিগত সময়ে সেরা দলগুলোকে হারানোর জন্য ঘরের মাঠের সিরিজকে সব সময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে। আমাদের ব্যাটসম্যানরা অতীতে রান পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি, এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / জাভেদ মিয়াঁদাদ / ইনজামাম-উল-হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল
  • ‘আমি পারফর্ম করলে বেশিরভাগ ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে’

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net