Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
দুর্বার মিরাজ-তাসকিনে বাংলাদেশের দিন

খেলা

টিবিএস রিপোর্ট
31 August, 2024, 07:00 pm
Last modified: 02 September, 2024, 03:01 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

দুর্বার মিরাজ-তাসকিনে বাংলাদেশের দিন

পাকিস্তানের ইনিংস তিনশ’র আগেই গুটিয়ে দেওয়ার প্রধান কারিগর মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের পর দেশের দ্বিতীয় বোলার হিসেবে পাকিস্তানের মাটিতে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
31 August, 2024, 07:00 pm
Last modified: 02 September, 2024, 03:01 pm

পাকিস্তানের বিপক্ষে তাদের ঘরের মাঠেই সিরিজের প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টেও বল হাতে শাসন দেখা গেল বাংলাদেশের বোলারদের। তাসকিন আহমেদ শুরুটা করে দিলেন, এরপর দায়িত্বটা যেন একাই কাঁধে তুলেন নিলেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনার মধ্যাহ্ন বিরতির পর থেকে দুর্বার বোলিংয়ে স্বাগতিকদের করে তুললেন দিশেহারা। বড় হলো না পাকিস্তানের ইনিংস। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ২ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ, স্কোরকার্ডে জমা হয়েছে ১০ রান। দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ৬ ও জাকির হাসান শূন্য রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে ২৬৪ রানে।  

আরও আগেই পাকিস্তানের ইনিংস শেষ হতে পারতো, কিন্তু চারটি ক্যাচ ফেলায় তা হয়নি। স্বাগতিকদের ইনিংস তিনশ'র আগেই বাধার প্রধান কারিগর মিরাজ। জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের পর দেশের দ্বিতীয় বোলার হিসেবে পাকিস্তানের মাটিতে ইনিংস ৫ উইকেট নিয়েছেন তিনি। এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ, তার শিকার ৩ উইকেট। 

বৃষ্টির কারণে এই টেস্টের প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। দ্বিতীয় দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শরিফুলের জায়গায় সুযোগ পাওয়া তাসকিন ইনিংসের প্রথম ওভারেই শফিকের স্টাম্প উপড়ে নেন। দারুণ পেস ও সুইংয়ে পাকিস্তান ওপেনারকে পরাস্থ করেন গত বছরের জুনের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা এই পেসার। 

এরপর প্রতিরোধ গড়ে তোলেন সাইম আউয়ুব ও অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ১০৬ রান। এ পথে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১০৭ রানে শানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৬৯ বলে ২টি চারে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। পাঁচ ওভার পর আবারও মিরাজের ছোবল, এবার তার শিকার ১১০ বলে ৪টি চার ও ২টি চক্কায় ৫৮ রান করা সাইম। 

সৌদ শাকিলকে সাবলীল মনে হলেও তাকে টিকতে দেননি তাসকিন, ১৬ রান করে ফেরেন শাকিল। ১৫১ রানে ৪ উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তারকা জুটি বাবর-রিজওয়ান। কিন্তু সাকিবের বাধায় তাদের মিশন সফল হয়নি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৩১ রান করা বাবরকে ফেরান বাংলাদেশ অলরাউন্ডার। এদিন রিজওয়ান বেশিক্ষণ টিকতে পারেননি, ২৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান তরুণ পেসার নাহিদ রানা। 

সাইম ও শানের পর পাকিস্তানের হয়ে লড়েছেন কেবল সালমান আগা। স্রোতের বিপরীতে ব্যাটিং করে যাওয়া স্বাগতিকদের এই অলরাউন্ডার ৯৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন। তাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তাসকিন। খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী ও আববার আহমেদকে ফেরান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে দশমবার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি, যা বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। সাকিব ও নাহিদ একটি করে উইকেট নেন।       

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ ক্রিকেট দল / মেহেদী হাসান মিরাজ / তাসকিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net