Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
জাতীয় দলে নাকি বোর্ডে, তামিমকে নিয়ে যা বললেন আকরাম

খেলা

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 07:55 pm
Last modified: 27 August, 2024, 08:02 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

জাতীয় দলে নাকি বোর্ডে, তামিমকে নিয়ে যা বললেন আকরাম

তামিমের সঙ্গে কথা বলার আগে কোনো সিদ্ধান্ত না দিলেও তাকে নিয়ে নিজের ভাবনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক। কদিন পর একই প্রশ্ন করা হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানকে। ভাইয়ের ছেলেকে নিয়ে তিনিও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন।
টিবিএস রিপোর্ট
27 August, 2024, 07:55 pm
Last modified: 27 August, 2024, 08:02 pm
তামিম ইকবাল ও আকরাম খান। ছবি: সংগৃহীত

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে। লম্বা সময় ধরে জাতীয় বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারের আগামী পথ কেমন, আপাতত সেই উত্তর মিলছে না। সাবেক এই ওয়ানডে অধিনায়কও পরিষ্কার কোনো বার্তা দিয়ে রাখেননি। তামিমকে অবশ্য আরও দুই-তিন বছর খেলতে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর সেটা না হলে অভিজ্ঞ এই ওপেনারকে বোর্ডে চান তিনি।

গত ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে করা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক। তামিমের সঙ্গে কথা বলার আগে কোনো সিদ্ধান্ত না দিলেও প্রিয় অনুজকে নিয়ে নিজের ভাবনার কথা জানান ফারুক। 

কদিন পর একই প্রশ্ন করা হলো জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানকে। ভাইয়ের ছেলেকে নিয়ে আকরামও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। মঙ্গলবার বিসিবি কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমকে আকরাম বলেন, 'এখনও তো সে খেলছে। এখন তো আমি চাই যে, খেলুক, ভালো খেলুক। ওর ব্যাপারে তো আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই ওর (তামিম) সিদ্ধান্ত, ও খেলবে না বোর্ডে আসবে।'

তামিমকে নিয়ে ফারুক বলেছিলেন, 'আপনি যদি আমাকে বলেন, আমি তামিমকে আরও দুই-তিন বছর খেলতে দেখতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে-আসবে না। ওর ফিটনেস পরীক্ষা হবে, দলে আসতে হলে কী করতে হবে, সে জন্য বিভাগগুলো আছে। খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাহলেও আমি খুব খুশি হবো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার নেতৃত্বের গুণ তার আছে।'

বাংলাদেশের হয়ে তামিম সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই ওয়ানডের পর আর বাংলাদেশের জার্সি গায়ে তোলা হয়নি তার। অধিনায়ক হিসেবে ২০২৩ বিশ্বকাপে যাওয়ার কথা ছিল তামিমের, যদিও শেষ পর্যন্ত আসরটিতে খেলাই হয়নি তার। কয়েক মাস পর গত ফেব্রুয়ারিতে খেলেন বিপিএল, ফরচুন বরিশালের শিরোপা জয়ে দেন নেতৃত্ব। 

টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ওপেনার পরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেট খেললেও জাতীয় দলে তামিম নামটি এখন অনেকটাই অচেনা। মাঠে বা ক্রিকেটীয় কার্যক্রমেও তাকে সেভাবে দেখা যায় না। কিছুদিন আগে মিরপুর স্টেডিয়ামে গিয়ে আলোচনায় আসেন তামিম। এদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে ঘুরে দেখান তিনি। এরপর তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। জাতীয় দলে ফিরছেন তামিম নাকি বোর্ডে আসছেন, তৈরি হয় এমন জিজ্ঞাসা।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / আকরাম খান / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net