Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
যে প্রক্রিয়ায় বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ

খেলা

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 01:40 pm
Last modified: 21 August, 2024, 01:46 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের

যে প্রক্রিয়ায় বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ

ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে বসাতে পথ তৈরি করতে হয়েছে, কারণ সরাসরি তাকে সভাপতি নির্বাচিত করার উপায় ছিল না। সরাসরি সভাপতি করলে সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হতো বাংলাদেশকে।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 01:40 pm
Last modified: 21 August, 2024, 01:46 pm
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, এটা এক প্রকার নিশ্চিতই ছিল। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভা শেষে তা নিশ্চিত হয়ে গেল। তিন দফায় দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। বিসিবির মসনদে বসানো হয়েছে ফারুককে, বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিবি।

ফারুককে বিসিবি সভাপতির পদে বসাতে পথ তৈরি করতে হয়েছে, কারণ সরাসরি তাকে সভাপতি নির্বাচিত করার উপায় ছিল না। সরাসরি সভাপতি করলে সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হতো বাংলাদেশকে। সাবেক এই ক্রিকেটার জেলা ক্রীড়া সংস্থা বা ক্লাবের কাউন্সিলর নন। এ অবস্থায় কোনোভাবেই তাকে বিসিবি সভাপতি নির্বাচিত করা সম্ভব ছিল না। বিসিবির সংবিধান অনুযায়ী তাকে আগে কাউন্সিলর হতে হয়েছে, সেই ক্ষমতা বলে বিসিবি পরিচালক হন তিনি। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। 

বিসিবির সংবিধান অনুযায়ী দুজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত থাকেন। অর্থাৎ, এনএসসির কাউন্সিলরশিপ নিয়ে বিসিবি পরিচালক হন দুজন। এই বোর্ডে এনএসসির দুজন মনোনীত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও টুর্নামেন্ট কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম ববি। ফারুকসহ আরেকজনকে বোর্ডে যুক্ত করতে এ দুজনকে পদত্যাগের নির্দেশনা দেন এনএসসির সচিব আমিনুল ইসলাম। 

জালাল ইউনুস পদত্যাগ করলেও রাজি ছিলেন না ববি। এনএসসিকেই পদক্ষেপ নিতে বলেন তিনি। আজ তার কাউন্সিলরশিপ বাতিল করা হয়। এ দুজনের জায়গায় বিসিবি পরিচালক করা হয় ফারুক ও প্রবীণ কোচ নাজমুল আবেদীন ফাহিমকে। শুরুতে বিসিবি সভাপতির পদে নাজমুল আবেদীনের নামও শোনা গেছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফারুকের বিসিবি সভাপতি হওয়াটা নিশ্চিত হয়ে ওঠে।

৫৮ বছর বয়সী ফারুক বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১ বছর খেলেছেন। সময়কালটা দীর্ঘ হলেও এই সময়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় আইসিসির সহযোগী দেশও ছিল না বাংলাদেশ। সে সময় বেশি ম্যাচ খেলার সুযোগ হতো না বাংলাদেশের। বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য হয় ১৯৯৭ সালে, ফারুক ১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেন। ২০০১ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার কয়েক বছরের মধ্যেই বিসিবিতে যুক্ত হন ফারুক। দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে নির্বাচক প্যানেলের প্রধান করা হয় ফারুককে, দায়িত্ব পালন করেন ২০০৭ সাল পর্যন্ত। ২০১৩ সালের ডিসেম্বরে আবারও একই দায়িত্ব পান তিনি, স্থলাভিষিক্ত হন আকরাম খানের। এ দফায় তিনি দায়িত্ব সামলান ২০১৬ সাল পর্যন্ত। এবার সরকারের পালাবদলে বাংলাদেশ ‍ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হলেন ফারুক।

Related Topics

টপ নিউজ

ফারুক আহমেদ / বিসিবি সভাপতি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net