Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
‘এটাই কি শেষ ফাইনাল’- প্রশ্নে কী বলছেন মেসি

খেলা

টিবিএস ডেস্ক
14 July, 2024, 12:45 pm
Last modified: 14 July, 2024, 12:48 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

‘এটাই কি শেষ ফাইনাল’- প্রশ্নে কী বলছেন মেসি

এবারের কোপায় চেনা মেসিকে দেখা যায়নি, করেছেন একটি গোল। চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি, আবার পুরো ফিট না হয়েও খেলেছেন। মেসি অবশ্য এসব নিয়ে না ভেবে ফাইনাল উপভোগ করার অপেক্ষায়।
টিবিএস ডেস্ক
14 July, 2024, 12:45 pm
Last modified: 14 July, 2024, 12:48 pm

২০২১ সাল থেকে দুর্বার সময় কাটছে আর্জেন্টিনার। দীর্ঘ অপেক্ষার ইতি টেনে শিরোপা জেতা দলটি এরপর ফিনালিসিমা, বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এবারের কোপা আমেরিকাতেও উঠে গেছে ফাইনালে। শিরোপার লড়াইয়ে ১৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

এটাই কি লিওনেল মেসির শেষ ফাইনাল? উত্তরটা আপাতত মিলছে না। আর্জেন্টাইন এই ফুটবল জাদকুরের চেয়ে আট মাসের ছোট আনহেল ডি মারিয়া যেমন ঘোষণা দিয়ে রেখেছেন, এবারের কোপা আমেরিকাই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। মেসির বিদায় নিয়েও আছে আলোচনা। কোপা ফাইনালের আগে এক সাক্ষাৎকারে তাকেও প্রশ্ন করা হলো, এটাই কি শেষ ফাইনাল?

৩৭ বছর বয়সী অবশ্য মেসি নিশ্চিত করে কিছু বলেননি। তবে আপাতত যে বিদায় বলছেন না, আর্জেন্টাইন এই কিংবদন্তির কথায় সেটা মোটামুটি পরিষ্কার। ২০২২ বিশ্বকাপ জেতার পর বলা কথার মতো এখনও তিনি খেলাটাকে উপভোগ করার মন্ত্রে বিশ্বাসী। 

শেষ ফাইনাল কিনা, জানতে চাইলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে তিনি বলেন, 'আমি এই মুহূর্তে এটা নিয়ে ভাবছি না। উপভোগের মন্ত্র নিয়ে আছি আমি। কী ঘটছে, কী অর্জন করছি, দিন ধরে ধরে এসব ভাবছি আমি। জাতীয় দলে আমার দারুণ সময় গেছে, আবার খারাপ সময়ও গেছে। আপাতত শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতোক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই, ততোক্ষণ পর্যন্ত চালিয়ে যাব।'

এবারের কোপায় চেনা মেসিকে দেখা যায়নি, করেছেন একটি গোল। চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি, আবার পুরো ফিট না হয়েও খেলেছেন। মেসি অবশ্য এসব নিয়ে না ভেবে ফাইনাল উপভোগ করার অপেক্ষায়, 'এবারের কোপা ভালোই যাচ্ছে, যদিও চোটের কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে। যেমন চেয়েছিলাম, সেটা হয়নি। এখন আরেকটা ফাইনাল খেলার সুযোগ এসেছে। এটা উপভোগ করতে চাই, জেতার জন্য নিজের সবটুকু দেওয়ার চেষ্টা থাকবে আমার।'

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / কোপা আমেরিকা ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net