Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 03:10 am
Last modified: 11 July, 2024, 03:32 am

Related News

  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট

ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড

২০২১ এর পর আবারও ইউরো ফাইনাল খেলবে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে এই প্রথম টানা দুই বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল থ্রি লায়ন্সরা। অপরদিকে ষষ্ঠবার ইউরো সেমি-ফাইনাল খেলা ডাচরা এই নিয়ে হারল পাঁচবারই।
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 03:10 am
Last modified: 11 July, 2024, 03:32 am

সবাই প্রস্তুতি নিচ্ছিলেন অতিরিক্ত ৩০ মিনিটের। কিন্তু ওলি ওয়াটকিন্সের মাথায় ছিল ভিন্ন চিন্তা। নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে নেদারল্যান্ডসের হৃদয় ভেদ করা গোলটি করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর এই গোলই এই গোলই ইংল্যান্ডকে নিয়ে গেছে টানা দ্বিতীয় ইউরো ফাইনালে। 

২০২১ এর পর আবারও ইউরো ফাইনাল খেলবে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে এই প্রথম টানা দুই বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল থ্রি লায়ন্সরা। অপরদিকে ষষ্ঠবার ইউরো সেমি-ফাইনাল খেলা ডাচরা এই নিয়ে হারল পাঁচবারই। 

প্রথম সেমি-ফাইনালের চিত্রনাট্য মেনেই যেন এগোলো দ্বিতীয় সেমি-ফাইনাল। প্রথম সেমিতে স্পেন প্রথমে ফ্রান্সের সঙ্গে পিছিয়ে পড়েই জিতেছে ২-১ গোলে। আজ ইংল্যান্ডও প্রথমে নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ২-১ গোলের ব্যবধানেই। পার্থক্য কেবল, ইংল্যান্ডের জয়সূচক গোল এসেছে ম্যাচের একদম শেষ সময়ে। 

অবশ্য মাত্র সাত মিনিটেই এগিয়ে গেছিল নেদারল্যান্ডসই। ডেক্লান রাইসের কাছ থেকে ছোঁ মেরে বল কেড়ে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন ডাচ মিডফিল্ডার জাভি সিমন্স। এর কিছুক্ষণ পরই পেনাল্টি পায় ইংল্যান্ড। যেটি নিয়ে রয়েছে বিতর্ক।

বক্সের মধ্যে কেইন বল গোলের উদ্দেশ্যে শট করেন, যা উড়ে যায় অনেকটাই ওপর দিয়ে। কিন্তু ফলো থ্রুতে ডাচ ডিফেন্ডার দুম্ফ্রিসের পায়ে টক্কর লাগে কেইনের পায়ের। বেশ খানিকটা উঁচুতে হওয়ায় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 

দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক কেইন। প্রথমার্ধের খেলা এভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে অনেকটাই কমে আসে প্রথমার্ধের উত্তাপ। দুই দলই ধৈর্য্য নিয়ে খেলতে থাকে। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানো প্রায় নিশ্চিত, তখনই ওয়াটকিন্সের সেই গোল। কেইনের বদলে ৮১ মিনিটে মাঠে নামা এই ফরোয়ার্ড আরেক বদলি পালমারের পাস ধরে বেশ দুরহ্য কোণ থেকে মাটি কামড়ানো শটে পরাস্ত করেন ডাচ গোলরক্ষককে। 

১৯৬৬ বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের এটি বড় টুর্নামেন্টে মাত্র তৃতীয় ফাইনাল। যার দুটিই গত ও এবারের ইউরোতে। নিজেদের প্রথম ইউরো জেতার পথে ইংল্যান্ডের সামনে বাধা স্পেন, যারা নিজেরাও দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে। রবিবারের ফাইনাল তাই মুখরোচকই হতে চলেছে বলা যায়।

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / ইংল্যান্ড ফুটবল দল / নেদারল্যান্ডস ফুটবল দল / ইউরো ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net