Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কোপা খেলতে ইউরোপিয়ান দলগুলোকে আমন্ত্রণ মেসিদের কোচের

খেলা

টিবিএস রিপোর্ট
09 July, 2024, 01:05 pm
Last modified: 09 July, 2024, 01:33 pm

Related News

  • ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ডলারের দরপতন, নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা
  • ইউরোপে এটিএম থেকে লাখ লাখ টাকা লুট করছে অপরাধীরা, জার্মানি কেন মূল লক্ষ্য
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?
  • চোট পেয়ে মাঠ ছেড়ে অঝোরে কাঁদলেন মেসি
  • মাঠে নেমেই কোপা আমেরিকায় ইতিহাস গড়লেন মেসি

কোপা খেলতে ইউরোপিয়ান দলগুলোকে আমন্ত্রণ মেসিদের কোচের

গত কয়েকটি ইউরো ধরেই অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে কোপা আমেরিকায় কখনও ১০, কখনও বা ১২টি দল অংশ নিয়ে থাকে। এবার খেলছে ১৬টি দল। কানাডার বিপক্ষে সেমি-ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে উত্তর দিতে হলো- ইউরো আর কোপার মধ্যে কোনটি বেশি কঠিন।
টিবিএস রিপোর্ট
09 July, 2024, 01:05 pm
Last modified: 09 July, 2024, 01:33 pm

আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপই সর্বশেষ কথা। এরপরই আসে বিভিন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরগুলো। যেখানে ইউরো আর কোপা আমেরিকা নিয়েই আলোচনা চলে বেশি। তবে প্রতিবারই একটা প্রশ্ন সামনে চলে আসে, কোনটি জেতা বেশি কঠিন? ইউরো নাকি কোপা আমেরিকা? 

গত কয়েকটি ইউরো ধরেই অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে কোপা আমেরিকায় কখনও ১০, কখনও বা ১২টি দল অংশ নিয়ে থাকে। এবার খেলছে ১৬টি দল। কানাডার বিপক্ষে সেমি-ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে উত্তর দিতে হলো- ইউরো আর কোপার মধ্যে কোনটি বেশি কঠিন।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা কোচ সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কোপা জেতা কোনো অংশেই ইউরো জেতার চেয়ে কম নয়, 'একটির থেকে আরেকটি কঠিন নয়। এখানে অনেকগুলো বিষয় কাজ করে। ইউরোতে যে দলগুলো সেমি-ফাইনালে উঠেছে তাদের অনেককেই আমরা বিশ্বকাপে হারিয়েছি। কিন্তু তার মানে এই না যে আমরা ইউরোতে খেলতে গেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবো।'

এরপর স্কালোনি ইউরোর দলগুলো থেকে একটিকে কোপা আমেরিকায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেইসঙ্গে কোপা আমেরিকা খেলা দলগুলোর একটিও যেন ইউরোতে অংশ নিতে পারে সেটির ইচ্ছাও প্রকাশ করেছেন, 'আমি চাই ইউরোর কোনো একটি দলকে কোপায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হোক। তাহলে তারা বুঝতে পারবে এখানে খেলার ধরনটা কেমন। কোপা থেকেও একটি দলকে ইউরোতে ডাকা হোক। তারাও বুঝতে পারবে ইউরোতে খেলতে কেমন লাগে।'

উল্লেখ্য, কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারই প্রথম কোপা আমেরিকায় খেলছে কানাডা। প্রথমবারেই সেমি-ফাইনালে উঠে গেছে দলটি। গ্রুপ পর্বে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। 

Related Topics

টপ নিউজ

কোপা আমেরিকা / ইউরো / লিওনেল স্কালোনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ডলারের দরপতন, নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা
  • ইউরোপে এটিএম থেকে লাখ লাখ টাকা লুট করছে অপরাধীরা, জার্মানি কেন মূল লক্ষ্য
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?
  • চোট পেয়ে মাঠ ছেড়ে অঝোরে কাঁদলেন মেসি
  • মাঠে নেমেই কোপা আমেরিকায় ইতিহাস গড়লেন মেসি

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net