Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
‘ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে আইসিসি’

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2024, 07:55 pm
Last modified: 29 June, 2024, 05:55 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

‘ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে আইসিসি’

মাঞ্জরেকার নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন। শুধু মাঞ্জরেকারই নন, ভারতকে আলাদা সুবিধা দিয়েছে আইসিসি, এমনটা মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং ধারাভাষ্যকার ডেভিড লয়েডও।
টিবিএস রিপোর্ট
28 June, 2024, 07:55 pm
Last modified: 29 June, 2024, 05:55 pm

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টেও অপরাজিত রয়েছে রোহিত শর্মার দল, অর্থাৎ যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ভারত। কিন্তু ফাইনালে উঠেও সমালোচনা পিছু ছাড়ছে না দলটির। খোদ ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারই বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। 

মাঞ্জরেকার নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন। শুধু মাঞ্জরেকারই নন, ভারতকে আলাদা সুবিধা দিয়েছে আইসিসি, এমনটা মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং ধারাভাষ্যকার ডেভিড লয়েডও। 

ভারত আগে থেকেই জানত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানায়, ক্যারিবীয় অঞ্চলে অন্যতম স্পিনবান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দল সাজিয়েছেন নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি যে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বিশ্বকাপ সূচি করেছে, সেটি আলাদা করে বলার প্রয়োজন নেই। 

দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারই যেমন বলেছেন, 'ভারতকে পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সহজ করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।'

গত কয়েকটি বিশ্বকাপে ভারতের নক আউট পর্বের পারফরম্যান্স ভালো নয়। সেটিও এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে বলে মনে করেন মাঞ্জরেকার, 'সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল। যখন আপনি জানবেন আপনার খেলা গায়ানায়, তখন আপনি চার স্পিনার দলে রাখবেন। এটাই হবে একটা কারণ।'

শুধু মাঞ্জরেকারই নন, আইসিসির ভারতকে এমন বাড়তি সুবিধা দেওয়া নিয়ে চাঁচাছোলা সমালোচনা করেছেন মাইকেল ভনও,  'এটা তাদের  টুর্নামেন্ট। তারা যেখানে চায়, সেখানে খেলছে। তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকাল বেলা, যেন ভারতের দর্শকরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে।'

আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েড সমালোচনা করেছেন আরও বড় পরিসরে। তার মতে, আইসিসি প্রতিটি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ আগে থেকে ঠিক করে রাখে। যা তার দৃষ্টিতে সঠিক নয়, 'আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি। এটা বড় একটা টুর্নামেন্ট ফিক্সিং। খেলাটা নিজেই একটা মঞ্চ। আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এটা তো কিছুই নয়। আমরা আরও অনেক কিছুই ফিক্স করি। এই বিশ্বকাপেই তো কত কিছু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে। আপনি কারসাজি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়।'

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / আইসিসি / ভারত ক্রিকেট দল / সঞ্জয় মাঞ্জরেকার / মাইকেল ভন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

2
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net