Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সাকিব-মাহমুদউল্লাহর ফর্মে না থাকা দলে প্রভাব ফেলেছে, বলছেন তাসকিন

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2024, 04:00 pm
Last modified: 29 June, 2024, 05:59 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিব-মাহমুদউল্লাহর ফর্মে না থাকা দলে প্রভাব ফেলেছে, বলছেন তাসকিন

অনেকেই জানিয়েছিলেন, অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি সাকিব-মাহমুদউল্লাহর পারফরম্যান্স দলের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুজনের কেউ-ই গুরুত্বপূর্ণ কিছু করতে পারেননি, উল্টো পুরো আসরজুরে থেকে গেছেন অনুজ্জ্বল।
টিবিএস রিপোর্ট
28 June, 2024, 04:00 pm
Last modified: 29 June, 2024, 05:59 pm

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ; টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের কাছে আশা ছিল বাংলাদেশ দলের। অনেকেই জানিয়েছিলেন, অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি তাদের পারফরম্যান্স দলের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুজনের কেউ-ই গুরুত্বপূর্ণ কিছু করতে পারেননি, উল্টো পুরো আসরজুরে থেকে গেছেন অনুজ্জ্বল। শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে তাসকিন আহমেদ জানালেন, সাকিব-মাহমুদউল্লাহর ফর্মে না থাকা দলে প্রভাব ফেলেছে।

বিশ্বকাপ শুরুর বেশ আগেই যুক্তরাষ্ট্রে যায় বাংলাদেশ। বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে তারা। তাতে শঙ্কা আরও বাড়ে বাংলাদেশের ভালো করা নিয়ে। যদিও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ তিনটি ম্যাচ জিতে ওঠে সুপার এইটে। এই পর্বে কোনো ম্যাচ জেতা হয়নি, আক্ষেপ-হতাশার কারণ হয়ে আছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি। যা নিয়ে এখনও সমালোচনা চলমান। এর মাঝেই আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।

বিমানবন্দরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কথা বলা তাসকিন বলেন, 'দুজন সিনিয়রের অফ ফর্ম আমাদের দলে অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। কারণ, মাঠের বাইরে তারা সব সময়ই ভালো টিমম্যান। এই যে ৪৭ দিনের মতো এক সঙ্গে ছিলাম, সবার আচরণ খুব ভালো ছিল, সবাই এক সঙ্গে ছিলাম। মাঠের বাইরে সব তো ঠিকই ছিল।'

গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছন্দে না থাকলে তা দলে সমস্যা তৈরি করে, আর সবার মতো তাসকিনও ব্যাপারটি সহজেই বোঝেন। তবে পেছনে পড়ে থাকতে চান না তিনি, সমস্যা কাটিয়ে সামনে ভালো করার আশায় জাতীয় দলের ডানহাতি এই পেসার, 'আসলে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছন্দে না থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করব।'

সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাকিব এবার নিজের ছায়া ছিলেন। ব্যাটে-বলে তেমন কিছুই করতে পারেননি। ৭ ইনিংসে ১০৬.৭৩ স্ট্রাইক রেট ও ১৮.৫০ গড়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার রান করেছেন ১১১। করেছেন একটি হাফ সেঞ্চুরি, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলেন ৬৪ রানের ইনিংস। সাকিব বল হাতেও ছিলেন বিবর্ণ। তার ম্যাচে তার শিকার ৩ উইকেট, পাঁচ ম্যাচে থেকেছেন উইকেটশূন্য। 

দল থেকে বাদ পড়ে নিজেকে আবারও প্রমাণ করে ফিরে আসার গল্প লিখেছেন মাহমুদউল্লাহ। যেটাকে তার 'পুনর্জন্ম' বলা হচ্ছিল, ফিনিশার হিসেবে তার কাছ থেকে প্রত্যাশাও ছিল বেশ। কিন্তু ব্যর্থই থেকে গেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ৭ ইনিংসে মাত্র ৯৪.০৫ স্ট্রাইক রেট ও ১৫.৮৩ গড়ে মাহমুদউল্লাহ রান করেছেন ৯৫। পাঁচ ম্যাচে করেছেন বোলিং, উইকেট পেয়েছেন একটি।  

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / সাকিব আল হাসান / মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net