Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
এক যুগের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে সাকিব, এগিয়েছেন শান্ত-লিটন

খেলা

টিবিএস ডেস্ক
26 June, 2024, 07:00 pm
Last modified: 29 June, 2024, 02:39 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

এক যুগের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে সাকিব, এগিয়েছেন শান্ত-লিটন

সুপার এইটের দুই ইনিংসে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে শান্তর। যৌথভাবে ভারতের বিরাট কোহলি, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের সঙ্গে একই অবস্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক। 
টিবিএস ডেস্ক
26 June, 2024, 07:00 pm
Last modified: 29 June, 2024, 02:39 pm

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে সুপার এইটে উঠলেও সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের। দারুণ সুযোগ পেয়ে সেমি-ফাইনালে ওঠার চেষ্টাও করেনি তারা, উল্টো ম্যাচ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। পুরো আসরজুরে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান রানখরায় ছিলেন, এসেছে কেবল দুটি হাফ সেঞ্চুরি। 

হাতেগোণা দুই-একজন রান করেছেন, তাদের মধ্যে অন্যতম তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। নিজেদের শেষ ম্যাচে রানের দেখা পান লিটন কুমার দাস। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এই তিনজনেরই উন্নতি হয়েছে। বোলারদের র‌্যাঙ্কিয়ে এগিয়েছেন বিশ্বকাপে দারুণ করা রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। তবে অলরাউন্ডারদের তালিকায় গত এক যুগের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে নেমে গেছেন সাকিব আল হাসান। 

সপ্তাহের পারফরম্যান্সের বিবেচনায় র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গ্রুপ পর্বে নিজের ছায়া হয়ে থাকা শান্ত সুপার এইটে রান করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান ভারতের বিপক্ষে করেন ৪০। এই দুই ইনিংসে ৭ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আছেন শান্ত। যৌথভাবে তার সঙ্গে আছেন ভারতের বিরাট কোহলি, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। 

আফগানিস্তানের বিপক্ষে ৫৪ রান করা লিটনের উন্নতি হয়েছে ৪ ধাপ। ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে দেশের পক্ষে সর্বোচ্চ ১৫৩ রান করা হৃদয় এগিয়েছেন ৩ ধাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলা তরুণ এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কার সঙ্গে যৌথভাবে ২৭তম স্থানে আছেন। ভারতের সূর্যকুমার যাদবকে সরিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। 

টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে রিশাদ ও তানজিমের পাশাপাশি উন্নতি হয়েছে শেখ মেহেদি হাসানের। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। সুপার এইটের ৩ ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ৭ উইকেট। এই তিন ম্যাচের পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে সতীর্থ তাসকিন আহমেদ ও ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে ২৪তম স্থানে আছেন রিশাদ। 

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নেওয়া তানজিমের উন্নতি হয়েছে ৪ ধাপ। ভারতের বিপক্ষে ২ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার আছেন ৬৫তম স্থানে। ৫ ধাপ এগোনো শেখ মেহেদি আছেন ৩৪তম স্থানে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান দখলে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার দুই ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন। 

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেন সাকিব। কিন্তু শেষ করলেন গত যুগের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে থেকে। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার নেমে গেছেন ৬ নম্বরে। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের কখনও পাঁচের নিচে নামেনি তার র‌্যাঙ্কিং। বিশ্বকাপে অনুজ্জ্বল থেকে যাওয়া সাকিব সাত ম্যাচে নিয়েছেন ৩ উইকেট, একটি হাফ সেঞ্চুরিসহ ১৮.৫০ গড়ে রান করেছেন ১১১। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠেছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে ২ নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। চার ধাপ এগিয়ে ৩ নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / নাজমুল হোসেন শান্ত / লিটন কুমার দাস / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / র‌্যাঙ্কিং / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net