Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2024, 05:15 am
Last modified: 17 June, 2024, 05:32 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ নেপালকে হারাতে পারলেই ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠবে বাংলাদেশ। হারলেও থাকবে সুযোগ, তবে মেলাতে হবে অনেক সমীকরণ।
টিবিএস রিপোর্ট
17 June, 2024, 05:15 am
Last modified: 17 June, 2024, 05:32 am

দারুণ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। না হলে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয়েই সুপার এইটের টিকেট মিলতো নাজমুল হোসেন শান্তর দলের। অপেক্ষা বাড়লেও আরেকটি সুযোগ আছে তাদের। আজ নেপালকে হারাতে পারলেই 'ডি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ। 

হারলেও থাকবে সুযোগ, তবে মেলাতে হবে অনেক সমীকরণ। এমন অবস্থায় তৃতীয় জয় তুলে নিয়ে পরের রাউন্ডের যাওয়ার লক্ষ্য নিয়েই আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে তারা। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে। 

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখা হয়েছে। নেপালের একাদশে একটি পরিবর্তন এসেছে। উইকেটের সুবিধা কাজে লাগাতেই আগে  বোলিং করার কথা জানান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে সমস্যা হতে পারে, সেই ভাবনা থেকেই তার এমন সিদ্ধান্ত। 

নেপালের বিপক্ষে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, সেটাও টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরের প্রথম রাউন্ডের ম্যাচে নেপালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। নেপালকে ১২৬ রানে বেধে ২৭ বল হাতে রেখেই জেতে মুশফিকুর রহিমের দল। দলটির বিপক্ষে আবারও বিশ্বকাপেই দেখা হচ্ছে বাংলাদেশের।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সমপাল কামি, সান্দীপ জোরা, সন্দীপ লামিচানে ও অবিনাশ বোহারা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেপাল ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net