Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
‘সাকিবের লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি অবসর নিচ্ছি’ 

খেলা

টিবিএস ডেস্ক
11 June, 2024, 03:10 pm
Last modified: 12 June, 2024, 01:11 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘সাকিবের লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি অবসর নিচ্ছি’ 

আউট হওয়ার ধরন নিয়েও সাকিবের চরম সমালোচনা করেন বীরেন্দর শেবাগ। তিনি বলেন, ‘তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো।’
টিবিএস ডেস্ক
11 June, 2024, 03:10 pm
Last modified: 12 June, 2024, 01:11 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। ৪ রানের হারের ম্যাচে ব্যাটে-বলে দলকে পথ দেখিয়েছেন বেশ কয়েকজন। কিন্তু সেই তালিকায় নেই সাকিব আল হাসানের নাম। এক ওভার বোলিং করে ৬ রান দেওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডার ব্যাট হাতে ৪ বলে করেন ৩ রান। 

ম্যাচের মহাগুরুত্বপূর্ণ সময়ে প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়ার শর্ট বলে শট খেলতে গিয়ে আউট হন সাকিব। লম্বা ক্যারিয়ারে এমন অনুজ্জ্বল দিন কমই গেছে তার। সাকিব নিজেও যেমন এমন দিন চান না, তার ভক্ত-সমর্থকরাও তাকে এভাবে দেখতে চান না। তবে ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ এমন সাকিবকে আর বাংলাদেশ দলেই চান না। তার মতে, লজ্জিত হওয়া উচিত সাকিবের। আরও আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত ছিল তার। সাকিবের আউট হওয়ার ধরন নিয়েও চরম সমালোচনা করেন শেবাগ। 

কেবল একটা ম্যাচ দিয়েই সাকিবের মতো তারকা ক্রিকেটারকে বিবেচনা করেছেন শেবাগ, এমন নয়। লম্বা সময় ধরে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থাকায় সাকিবের আর কার্যকরীতা দেখছেন না তিনি। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে সাকিব শেষ হাফ সেঞ্চুরি করেছেন ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। যা ১৯ ইনিংস আগে, এর মাঝে চলে গেছে দীর্ঘ এক বছর আট মাস। 

এ ছাড়া সর্বশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাসেনি তার ব্যাট। দুটি আসরে ১১ ম্যাচে তার রান কেবল ১৭৫। এবারও ব্যাটকে কথা বলাতে পারছেন না সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে ৩ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৮ রান।  

সাকিবের অবসরের প্রসঙ্গে ক্রিকবাজের বিশ্বকাপ অনুষ্ঠানে শেবাগ বলেছেন, 'গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, তাকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই তার অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এতো সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।'

নিজের ক্যারিয়ারের তুলনা টেনে সাবেক এই মারকুটে ব্যাটসম্যান বলেন, 'আমি তো দ্বিতীয় কিংবা তৃতীয় বিশ্বকাপ, যেটা শ্রীলঙ্কায় হয়েছিল। যখন ডেল স্টেইন, মরনে মরকেল, আফগানিস্তানে একটা পেসার ছিল, স্বাচ্ছন্দ্যে আমি যখন ওদের মারতে পারছি, নির্বাচকদের বলে দিয়েছিলাম, আমাকে যেন টি-টোয়েন্টি দলে রাখা না হয়। আমি ওয়ানডে ও টেস্ট খেলব। দিন শেষে নিজে তো বোঝা যায় আমার ব্যাটিং ভালো হচ্ছে না, বোলিং ভালো হচ্ছে না, দলের জন্য অবদানই রাখতে পারছি না। তাহলে খেলে কী হবে? আমার হিসেবে তো তার (অবসরের) সময় আগেই হয়েছে।'

নরকিয়ার বলে আউট হওয়ার ধরন নিয়েও সাকিবের সমালোচনা করেন শেবাগ। তিনি বলেন, 'অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। এই উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো।'

বিশ্বকাপের পর সাকিবকে দল থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন শেবাগ। তার ভাষায়, 'নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তরুণদের সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, যদি আপনি ফল না পান, তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন। অন্তত তাতে ওদের অভিজ্ঞতা তো হবে। কিছু শিখবে, সামনে অবদান রাখতে পারবে। অভিজ্ঞ খেলোয়াড়কে কেন নিয়ে আসা হয়-কারণ, সে পরিস্থিতি সামাল দিতে পারে। দলের পরিবেশ ঠিক রাখে, অভিজ্ঞতা দিয়ে রান করবে, উইকেট নেবে, ডট বল দেবে। সাকিব তো এসব কিছুই করতে পারছে না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর তার খেলা উচিত। কিংবা তাকে খেলানো উচিত।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বীরেন্দর শেবাগ / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net