Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মিলারের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে নেদারল্যান্ডসকে হারাল দক্ষিণ আফ্রিকা

খেলা

টিবিএস রিপোর্ট
09 June, 2024, 12:35 am
Last modified: 09 June, 2024, 12:39 am

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

মিলারের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে নেদারল্যান্ডসকে হারাল দক্ষিণ আফ্রিকা

নেদারল্যান্ডসের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে নাভিশ্বাস উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। মনে হচ্ছিল, আরেকটি অঘটন ঘটতে চলেছে বিশ্বকাপে। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রোটিয়ারা।
টিবিএস রিপোর্ট
09 June, 2024, 12:35 am
Last modified: 09 June, 2024, 12:39 am

তিনি বিশ্বজুড়ে পরিচিত 'কিলার মিলার' নামে। কিন্তু দলের প্রয়োজনে যে শান্তশিষ্ট থেকে হিসেব কষেও ব্যাট করতে পারেন, ডেভিড মিলার সেটির প্রমাণই যেন দিলেন। এই বাঁহাতি ব্যাটসম্যানের দুর্দান্ত এক ইনিংসে লো স্কোরিং ম্যাচে নেদারল্যান্ডসকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

নেদারল্যান্ডসের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে নাভিশ্বাস উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। মনে হচ্ছিল, আরেকটি অঘটন ঘটতে চলেছে বিশ্বকাপে। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। 

ডাচদের দেওয়া মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ রানে চার উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে পঞ্চম উইকেটে স্টাবসকে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে চাপ সামাল দেন মিলার। স্টাবস ৩৭ বলে ৩৩ রান করে বিদায় নেওয়ার সময় জেতার জন্য প্রোটিয়াদের দরকার ছিল ২২ বলে ২৭ রান। যা নেমে আসে ১২ বলে ১৬ রানে। 

১৯তম ওভারে বাস ডি লিডার প্রথম পাঁচ বলেই ১৮ রান তুলে নেন মিলার। ৫১ বলে তিন চার ও চার ছয়ে ৫৯ রান করে অপরাজিত থাকেন মিলার। বলা বাহুল্য, ম্যাচ সেরার পুরস্কার গেছে এই বাঁহাতি ব্যাটসম্যানের ঝুলিতেই। 

এর আগে টস হেরে ব্যাট করে প্রোটিয়া বোলারদের তোপে ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান এসেছে ইঙ্গেলব্রেটের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে বার্টম্যান মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ইয়ানসেন ও নরকিয়া। 

এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ডি গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। আজ শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। একটি করে জয় ও পরাজয় নিয়ে তিন নাম্বারে ডাচরা। নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে বাংলাদেশের সঙ্গে।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / নেদারল্যান্ডস ক্রিকেট দল / ডেভিড মিলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net