Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
লিস্ক-বেরিংটনে স্কটল্যান্ডের দারুণ জয়

খেলা

টিবিএস রিপোর্ট
07 June, 2024, 05:20 am
Last modified: 07 June, 2024, 05:24 am

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

লিস্ক-বেরিংটনে স্কটল্যান্ডের দারুণ জয়

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার দিন নামিবিয়ার বিপক্ষেও নিজেদের রেকর্ড বদলালো স্কটল্যান্ড। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেল স্কটিশরা।
টিবিএস রিপোর্ট
07 June, 2024, 05:20 am
Last modified: 07 June, 2024, 05:24 am

বড় সংগ্রহ গড়তে না পারলেও স্কটল্যান্ডকে পরীক্ষাতেই ফেলে দিয়েছিল প্রথম ম্যাচে জয় পাওয়া নামিবিয়া। একটা সময়ে মনে হচ্ছিল মাঝারি সংগ্রহ গড়ে নিয়ন্ত্রিত বোলিংয় করে যাওয়া নামিবিয়াই শেষ হাসি হাসতে যাচ্ছে। উইকেট হারানোর পাশাপাশি বল-রানের ব্যবধানে স্কটিশরা তখন বিপাকে। তখনই কাণ্ডারী হয়ে দেখা দিলেন অধিনায়ক রিচি বেরিংটন ও ম্যাচসেরা মাইকেল লিস্ক। দাপুটে ব্যাটিংয়ে মুহূর্তেই ব্যবধান কমিয়ে স্কটল্যান্ডকে দারুণ এক জয় এনে দিলেন তারা। 

বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করলেও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্কটিশদের, বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার দিন নামিবিয়ার বিপক্ষেও নিজেদের রেকর্ড বদলালো তারা। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড, আগের তিন লড়াইয়েই হার সঙ্গী হয় তাদের। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক জেরহার্ড এরাসমাসের হাফ সেঞ্চুরির সঙ্গে নিকোলাস ডেভিন ও জেন গ্রিনের ২০ ছাড়নো ইনিংসে ৯৯ উইকেটে ১৫৫ রান তোলে নামিবিয়া। জবাবে অগোছালো শুরুর পর চাপ বাড়লেও বেরিংটন ও লিস্কের ব্যাটে সহজেই জিতে যায় স্কটল্যান্ড। বল-রানের ব্যবধানে বিপাকে পড়ে যাওয়া দলটিই শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে জেতে। 

লক্ষ্য তাড়ায় ২৩ রানে প্রথম উইকেট হারানো স্কটল্যান্ড দ্বিতীয় উইকেটে চাপ সামলে নিলেও হঠাৎ-ই দিক হারায়। ২৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। দ্রুত উইকেট পতনে রান তোলার গতি কমে যায়, জয়ের পথ হতে থাকে কঠিন। কিন্তু পঞ্চম উইকেটে জুটি বাধা বেরিংটন ও লিস্ক অসাধারণ ব্যাটিংয়ে ৪২ বলে ৭৪ রান যোগ করেন। 

এই জুটিতেই জয়ের একেবারে কাছে পৌঁছে যায় স্কটল্যান্ড। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া লিস্ক ১৭ বলে ৪টি ছক্কায় ৩৫ রান করে আউট হওয়ার পর ক্রিস গ্রিভসকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন বেরিংটন। স্কটিশ অধিনায়ক ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। নামিবিয়ার অধিনায়ক এরাসমাস ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান রুবেন ট্রাম্পেলমান, তানজেনি লুঙ্গামেনি ও বার্নার্ড স্কলটস। 

এর আগে ব্যাটিং করা নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন এরাসমাস, ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন তিনি। এ ছাড়া ডেভিন ২০, গ্রিন ২৮, ফ্রাইলিঙ্ক ১২, ডেভিড ভিসা ১৪ ও জেজে স্মিট ১১ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যাড হোয়েল ৩টি উইকেট নেন। ব্র্যাড কারি পান ২টি উইকেট। একটি করে উইকেট শিকার করেন ক্রিস সোল, ক্রিস গ্রিভস ও লিস্ক।      

Related Topics

টপ নিউজ

নামিবিয়া ক্রিকেট দল / স্কটল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net