Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
‘সবারই লক্ষ্য থাকে সর্বশেষ বিশ্বকাপ থেকে ভালো করার’

খেলা

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 05:25 pm
Last modified: 05 June, 2024, 02:04 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

‘সবারই লক্ষ্য থাকে সর্বশেষ বিশ্বকাপ থেকে ভালো করার’

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের পর শান্ত জানান, বিশ্বকাপে বিশেষ কিছু করার আশায় তিনি। এর আগে তাওহিদ হৃদয় সেমি-ফাইনাল খেলার কথা জানান। স্বপ্নের সীমানা আরও বাড়িয়ে ফাইনাল খেলার কথা বলেন সৌম্য সরকার। শরিফুল ইসলামের কণ্ঠেও ভালো করার প্রত্যয়।
টিবিএস রিপোর্ট
04 June, 2024, 05:25 pm
Last modified: 05 June, 2024, 02:04 pm

জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা। শক্তিতে বেশ পিছিয়ে থাকার দলের বিপক্ষে ঘরের মাঠেও গড়পড়তা মানের ক্রিকেট খেলে তারা। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও ব্যাটিং-বোলিং নিয়ে ছিল অস্বস্তি। জয় পাওয়া চার ম্যাচের প্রথমটি ছাড়া প্রতি ম্যাচেই ঘাম ঝরিয়ে জিততে হয় স্বাগতিক দলটিকে। এমন পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে কেউ-ই সেভাবে আশা দেখেনি।

যতোটুকু আশা ছিল, সেটাও মিলিয়ে গেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার পর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজে পরীক্ষা-নিরীক্ষা তো দূরের কথা, জেতার জন্য প্রাণপণে লড়েও পারেনি নাজমুল হোসেন শান্তর দল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় তারা। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নাজেহাল অবস্থা হয় বাংলাদেশের। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে বাংলাদেশের ভালোর করার সম্ভাবনার আগে বড় প্রশ্নবোধক চিহ্ন।

ক্রিকেটাররা অবশ্য ভালো করতে প্রত্যয়ী। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানে হারের পর শান্ত জানান, বিশ্বকাপে বিশেষ কিছু করার আশায় তিনি। এর আগে তাওহিদ হৃদয় সেমি-ফাইনাল খেলার কথা জানান। স্বপ্নের সীমানা আরও বাড়িয়ে ফাইনাল খেলার কথা বলেন সৌম্য সরকার। শরিফুল ইসলামের কণ্ঠেও ভালো করার প্রত্যয়। তবে নির্দিষ্ট কোনো ধাপের কথা বলছেন না তরুণ বাঁহাতি এই পেসার, সর্বশেষ বিশ্বকাপ থেকে ভালো করাই লক্ষ্য তার। একটি করে ম্যাচ জিতে সামনে এগোতে চান শরিফুল। 

২০২২ বিশ্বকাপে পাঁচ ম্যাচের দুটিতে জেতে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো সাকিব আল হাসানের দল পরে জিম্বাবুয়েকে হারায়। ভারতের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও ৫ রানে হারে তারা। গতবারের চেয়ে ভালো করার কথা জানিয়ে শরিফুল বলেন, 'প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে সর্বশেষ বিশ্বকাপ থেকে ভালো করার। সেই ক্ষেত্রে আমার ইচ্ছা আছে, আমার দলেরও ইচ্ছা আছে ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।'

আগামী ৮ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে অবশ্য শরিফুলের না খেলার সম্ভাবনাই বেশি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের বলেই ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে চোট পান তিনি, দেওয়া হয়েছে ছয়টি সেলাই। সেলাই কাটার পরে জানা যাবে, তিনি কবে মাঠে ফিরতে পারেন। 'গ্রিন-রেড স্টোরি' নামে বিসিবির সিরিজ সাক্ষাৎকারের আজকের পর্বে শরিফুল তার ইনজুরির বিষয়ে কিছু বলেননি। মঙ্গলবার পোস্ট করা বিসিবির ভিডিওতে জাতীয় দল ও বিশ্বকাপে খেলার অনভূতি, সতীর্থদের সঙ্গে সম্পর্ক, বিশ্বকাপের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।  

জাতীয় দল ও বিশ্বকাপে খেলা নিয়ে শরিফুল বলেন, 'আমি মনে করে এটা অনেক বড় পাওয়া। কারণ ক্রিকেটকে ভালোবাসা প্রতিটা মানুষ, যারা গ্রামে-গঞ্জে যেখানেই খেলে না কেন, সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলবে। আমি জাতীয় দলের একজন সদস্য হয়ে.. কী বলবো, মুখে বলে বোঝানোর মতো নয়। প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলা। সেটা ক্রিকেট, ফুটবল বা যেকোনো খেলাই হোক। তো আমি যদি বিশ্বকাপে অংশ নিই, এটা অন্যরকম পাওয়া।'

যুব দলের হয়ে বিশ্বকাপ জেতার পরের বছর (২০২১ সাল) থেকে জাতীয় দলের হয়ে খেলছেন শরিফুল। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা থাকার পরও তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম পেসার। এই ‍দুই ক্রিকেটারের সঙ্গে খেলাটাও তার কাছে স্বপ্ন পূরণের মতো, 'বিপিএলে তাসকিন ভাইয়ের সঙ্গে খেলেছি, ডিপিএলে খেলেছি, জাতীয় দলে খেলেছি, মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে খেলা হয়। যখন অনেক ছোট ছিলাম, ভাবতাম কবে উনাদের সঙ্গে খেলব। আর এখন উনাদের সঙ্গে খেলছি, এটা কিছু স্বপ্নের মধ্যে একটি পূরণ হওয়ার মতো।'

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / তাসকিন আহমেদ / মুস্তাফিজুর রহমান / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net