Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
দ্বিগুণ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি, বাংলাদেশ কতো পেতে পারে

খেলা

টিবিএস ডেস্ক
03 June, 2024, 10:20 pm
Last modified: 04 June, 2024, 01:25 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

দ্বিগুণ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি, বাংলাদেশ কতো পেতে পারে

সবগুলো ম্যাচ হারা দলও পাবে ২ লাখ ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও এই প্রাইজমানি পাবে। এটা মূলত বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার। 
টিবিএস ডেস্ক
03 June, 2024, 10:20 pm
Last modified: 04 June, 2024, 01:25 pm

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২ জুন শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্ব আসরটিতে ২০টি দল অংশ নিয়েছে। দলের সঙ্গে সঙ্গে এবার বেড়েছে টুর্নামেন্টের প্রাইজমানিও। অর্থ পুরস্কার দ্বিগুণ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে এবারের আসরের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আসরের মোট প্রাইজমানি থাকছে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজমানি। আগের দুই আসরের প্রাইজমানি ছিল ৫৬ লাখ ডলার করে। 

সর্বশেষ আসরে ১৬টি দল অংশ নেয়। এর আগের তিন আসরেও ১৬ দল খেলে। তবে প্রথম চার আসরে ১২টি করে দল খেলে। এবার দল বেড়েছে, দ্বিতীয়বারের মতো দুটি দেশ মিলে আয়োজন করছে বিশ্বকাপ। ২-২৯ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেন্যুতে চলবে ক্রিকেটের এই মহাযজ্ঞ।

৪টি দল বাড়ায় প্রাইজমানি বাড়াতেই হতো, তবে আইসিসি সেটাকে দ্বিগুণের পর্যায়ে নিয়ে গেছে। মোটা অঙ্কের প্রাইজমানি থেকে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। যা যেকোনো সময়ের চেয়ে বেশি। গত দুই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৬ লাখ ডলার করে। 

রানার্স আপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার। সেমি-ফাইনাল খেলতে পারলেও মিলবে বড় অঙ্কের অর্থ পুরস্কার। সেমি  থেকে বাদ পড়া দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে।

নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করা দলগুলোকে দেওয়া হবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো প্রাইজমানি হিসেবে পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে। এ ছাড়া সেমি-ফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচ জয়ের জন্য প্রতিটা দল ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে।

বাংলাদেশ কতো প্রাইজমানি পাবে, সেটা নির্ভর করে তাদের বিশ্বকাপ যাত্রা কতোটা লম্বা হয়, সেটার ওপর। আর এখানেই জাগে শঙ্কা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে গড়পড়তা পারফরম্যান্স করে যাওয়া দলটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে। প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের নাজুক অবস্থা শঙ্কা জাগানোর মতো। 

এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন সুখস্মৃতিও নেই বাংলাদেশের। ২০০৯, ২০১০ এবং ২০১২ বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি তারা। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে অনেকেই মনে করেন, এবারও বাংলাদেশ জয়হীন থাকলে অবাক হওয়ার মতো কিছু হবে না সেটা। 

এবার অবশ্য কোনো ম্যাচ না জিততে পারা দলও বড় অঙ্কের প্রাইজমানি পাবে। সবগুলো ম্যাচ হারা দলের জন্য থাকছে ২ লাখ ২৫ হাজার ডলার অর্থ পুরস্কার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও এই প্রাইজমানি পাবে। এটা মূলত বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার। 

Related Topics

টপ নিউজ

প্রাইজমানি / আইসিসি / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net