Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

খেলা

টিবিএস ডেস্ক
11 May, 2024, 06:15 pm
Last modified: 12 May, 2024, 02:43 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

এর আগে ঘরের মাঠে-বাইরে বেশ কয়েকটি সিরিজ আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে তারা।
টিবিএস ডেস্ক
11 May, 2024, 06:15 pm
Last modified: 12 May, 2024, 02:43 pm

ওয়েস্ট ইন্ডিজ সফর মানেই যেন বাংলাদেশ ক্রিকেট দলের শুরুর বিন্দুটি অভিন্ন । দেশটিতে তাদের সর্বশেষ দুটি সফর সেটাই বলে। দুই বছর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেখানে শুরু হয়েছিল সফর, কয়েক মাস পর সফরে গিয়ে সেখান থেকে আবারও শুরু করবে বাংলাদেশ। 

আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফর। ২০১৮ ও ২০২২ সালের সফরেও ক্যারিবয়দের বিপক্ষে এই ভেন্যুতেই প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এবারের সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে জ্যামাইকায়। 

বাংলাদেশের এই সফরটি আইসিসির ভবিষ্যত সফর সূচিতেই (এফটিপি) ছিল। শুক্রবার সিরিজটির সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ, সব ম্যাচ হবে সেন্ট কিটসে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সিরিজ, এদিন নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর, ম্যাচটি হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। এই মাঠটিতে এর আগে তিনটি সফরে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তাদের। এবারের সফরের ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

কয়েক দিন বিরতির পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এই মাঠেও আগের তিনটি সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। 

সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন টি-টোয়েন্টি। এই মাঠে টেস্ট এবং ওয়ানডে খেললেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী জুনে এখানে বিশ্বকাপের দুটি ম্যাচও আছে নাজমুল হোসেন শান্তর দলের। 

এর আগে ঘরের মাঠে-বাইরে বেশ কয়েকটি সিরিজ আছে বাংলাদেশের। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে তারা। এই সফরের পর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ যাবে দলটি।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / পূর্ণাঙ্গ সিরিজ / এফটিপি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net