Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ

খেলা

টিবিএস ডেস্ক
09 May, 2024, 05:30 pm
Last modified: 11 May, 2024, 02:16 pm

Related News

  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • সেমিফাইনালে ইংল্যান্ড কোচের অতি-রক্ষণাত্মক কৌশলে বিস্মিত হয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা
  • ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল বাতিলের সিদ্ধান্তে রেফারির চরম সমালোচনা করেছেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল। সিদ্ধান্তটি বিশ্বাসঘাতকতার মতো মনে হয়েছে বলে জানান জার্মান এই কোচ।
টিবিএস ডেস্ক
09 May, 2024, 05:30 pm
Last modified: 11 May, 2024, 02:16 pm

এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। হোসেলুর তিন মিনিটে করা দুই গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া বায়ার্ন একবার জালের ঠিকানাও পায়, কিন্তু অফ সাইডে গোলটি বাতিল হয়ে যায়।  

যোগ করা সময়ে বায়ার্নের করা গোলটি বাতিল করার সিদ্ধান্তে যারপরনাই হতাশ বায়ার্নে কোচ টমাস টুখেল। রেফারি সাইমন মার্চিনিয়াককে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে জার্মান এই কোচ বলেছেন, এটা পুরোপুরি বিপর্যয়। 

যোগ করা সময়ের ১২তম মিনিটে জসুয়া কিমিচের লং পাসে থমাস মুলারের হেড থেকে বল পাওয়া মাথিস ডি লিখট বল জালে জড়ান। গোলের আগেই লাইন্সম্যান অফসাইডের পতাকা ওড়ালে রিয়ালের খেলোয়াড়রা থেমে যান। তখন মাঠেই প্রতিবাদ করেন টুখেলসহ বায়ার্নের খেলায়াড়রা।

গোল বাতিলের পর সাইডলাইনে চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্কে জড়ান টুখেল। ম্যাচ শেষেও থাকে এর রেশ। রেফারির চরম সমালোচনা করেন বায়ার্ন বস। ম্যাচের পর ব্রডকাস্টার ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল জানান, এই সিদ্ধান্তটি ম্যাচটিকে শেষ করে দিয়েছে।

তিনি বলেন, 'অ্যাকশনটি শেষ হওয়া পর্যন্ত আমাদের পজিশনগুলো দেখতে হবে, এটাই নিয়ম। বিশেষ করে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এ ছাড়া বড় ম্যাচে এ ধরনের সুযোগ খুব কমই আসে। প্রথম ভুলটি করেছেন লাইন্সম্যান। দ্বিতীয়টি এসেছে রেফারির কাছ থেকে। সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন লাইনসম্যান ও রেফারি '

সিদ্ধান্তটি বিশ্বাসঘাতকতার মতো মনে হয়েছে বলে জানান টুখেল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও হতাশার কথা জানান তিনি। এই ঘটনায় রেফারির দুঃখ প্রকাশ করলেও তা আমলে নেননি টুখেল, 'দুঃখ প্রকাশ করে এখন কোনো লাভ নেই। সবার সর্বোচ্চটা দিতে হয়েছে, ভুগতে হয়েছে, কোনো ভুল ছাড়াই খেলতে হয়েছে সবাইকে। সুতরাং রেফারিকেও সেই মানের হতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর অজুহাত দিয়ে কোনো লাভ নেই। আপনি সেরা বলেই মাঠে। শেষ পর্যন্ত মাঠে আপনার কাছে সেরাটা প্রত্যাশা করা আমাদের অধিকার।'

ডি লিখটও কোচের সঙ্গে পুরোপুরি একমত, 'আমার মনে হয় আমার সবাই নিয়ম জানি। অফসাইড হয়েছে কিনা, সেটা পরিষ্কার না হলে খেলা চালিয়ে যেতে হবে। এটাই নিয়ম। আমার কাছে এটাকে অনেকটা লজ্জার মনে হয়েছে। হোসেলুও গোল করার সময় প্রায় অফসাইড ছিল, কিন্তু তখন তারা খেলা চালিয়ে গেছে। তাহলে আমাদের বেলায় কেন নয়?'

Related Topics

টপ নিউজ

টমাস টুখেল / বায়ার্ন মিউনিখ / রিয়াল মাদ্রিদ / চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • সেমিফাইনালে ইংল্যান্ড কোচের অতি-রক্ষণাত্মক কৌশলে বিস্মিত হয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা
  • ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net