Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2024, 12:25 pm
Last modified: 05 May, 2024, 12:37 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

লা লিগায় রেকর্ড ৩৬তম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে কেবল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে কার্লো আনচেলত্তির দল। 
টিবিএস ডেস্ক
05 May, 2024, 12:25 pm
Last modified: 05 May, 2024, 12:37 pm

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মাঠে ২-২ গোলে ড্র করে এসেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে জিতে আসরটির ফাইনালে টিকেট কাটতে চায় স্প্যানিশ জায়ান্টরা। ইউরোপ সেরার মুকুট জিততে আরও দুটি ম্যাচে জিততে হবে তাদের, এর আগেই আরেকটি শিরোপা উৎসব করে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগায় রেকর্ড ৩৬তম শিরোপা জিতেছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার কাদিসকে ৩-০ গোলে হারিয়ে অপেক্ষায় ছিল রিয়াল। অপেক্ষা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ম্যাচের। আড়াই ঘণ্টা পর জিরোনার মাঠে কাতালানরা ৪-২ গোলে হেরে যায়। আগেরবারের চ্যাম্পিয়নদের হারে চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যায় রিয়ালের। 

৩৪ ম্যাচে ২৭ জয় ও ৬ ড্রয়ে ৮৭ পয়েন্ট রিয়ালের। এবারের মৌসুমে দারুণ সময় কাটানো জিরোনা সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে। শেষবেলায় হার মানা বার্সা ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। জিরোনার চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে রিয়াল। বাকি চার ম্যাচে তারা যদি হারে এবং জিরোনা চার ম্যাচই জেতে, তবুও রিয়ালকে ছোঁয়ার সুযোগ নেই তাদের।

২০২১-২২ মৌসুমের পর লা লিগা শিরোপা জিতলো রিয়াল। এবারের লিগ শিরোপাটা তাদের কাছে বিশেষই হওয়ার কথা। অনেক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিততে হয়েছে তাদের। মৌসুম শুরুর দিকে ইনজুরির হানায় জেরবার অবস্থা ছিল রিয়ালের, বেশ কয়েকজন ফুটবলার ছিটকে যান চোটের কারণে। 

এতে একাদশ সাজানো নিয়েই হিমশিম খেতে হয় আনচেলত্তিকে। তবু খেই হারায়নি ইউরোপিয়ান ফুটবলের সফলতম দলটি। চোটের কারণে মৌসুমের প্রায় পুরোটা সময় মূল গোললক্ষক থিবো কোর্তোয়াকে পায়নি রিয়াল, যা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের ছিল। কিন্তু দলকে তার অভাব বুঝতে দেননি তৃতীয় পছন্দের গোলরক্ষক আন্দ্রে লুনিন, সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ইউক্রেনের এই গোলরক্ষক। 

চোট কাটিয়ে রিয়ালের শিরোপা নিশ্চিতের দিনেই মাঠে ফেরেন কোর্তোয়া। ফেরার দিন দল জিতলো ৩-০ গোলের ব্যবধানে, শিরোপাও হলো পুনরুদ্ধার। ফলের কারণে মনে হতে পারে রিয়াল দাপট দেখিয়েই খেলেছে। আদতে তেমন নয়, প্রথম গোলের স্বাদ নিতে দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। 

৫১তম মিনিটে ব্রাহিম দিয়াজের গোলের এগিয়ে যায় রিয়াল। পুরো মৌসুমজুড়ে আলো ছড়ানো জুড বেলিংহাম ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে কাদিসের জালে বল পাঠিয়ে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন জোসেলু। এবারের মৌসুমে কেবল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে রিয়াল। 

শিরোপা জয়ের রাতে দারুণ এক রেকর্ডে নাম উঠেছে নাচো ফার্নান্দেস ও লুকা মদ্রিচের। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা করিম বেনজেমা ও মার্সেলোর পাশে বসেছে তাদের নাম। এই চারজনই রিয়ালের হয়ে ২৫টি করে শিরোপা জিতেছেন। দুই মেয়াদে রিয়ালের কোচ হিসেবে ১২টি শিরোপা জিতলেন কার্লো আনচেলত্তি। 

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / লা লিগা / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net