Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
02 May, 2024, 07:20 pm
Last modified: 04 May, 2024, 12:18 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

ব্যাটিংয়ে হঠাৎ করে দিক হারানোর মতো রান আউট হওয়াটাও বাংলাদেশের জন্য রীতিমতো রোগে পরিণত হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টির মতো আজও দুজন ব্যাটার রান আউটে কাটা পড়েন।
টিবিএস রিপোর্ট
02 May, 2024, 07:20 pm
Last modified: 04 May, 2024, 12:18 pm

একইভাবে হতাশার গল্প লিখে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুর চাপ সামলে ঠিক পথে থেকেও খেই হারায় বাংলাদেশ, বড় হয়নি সংগ্রহ। তৃতীয় টি-টোয়েন্টিতেও হলো দারুণ শুরু, কিন্তু আগের ম্যাচের মতোই হঠাৎ-ই দিক হারিয়ে লক্ষ্যের অনেক আগেই থামতে হলো। যে রান এলো তা, তা ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার সামনে হয়ে উঠলো মামুলি। সফরকারীদের বিপক্ষে টানা তিন ম্যাচ হারলো নিগার সুলতানা জ্যোতির দল। 

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে হারায় দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ খোয়ালো স্বাগতিকরা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ হার হয়তো হতাশার কিছু নয়। কিন্তু সামান্যতম লড়াইও করতে না পারাটা নিশ্চয়ই অপ্রত্যাশিত। সিরিজের পরের দুটি ম্যাচ জন্য হয়ে উঠলো নিয়ম রক্ষা, যে দুই ম্যাচে আগামী ৬ ও ৯ মে একই মাঠে ভারতের বিপক্ষ লড়বে বাংলাদেশ। 

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। এরপর দুই ওপেনারকে হারানোর পরও জ্যোতি ও সোবহানা মোস্তারীর ব্যাটে বেঁচে থাকে লড়াকু সংগ্রহের আশা। কিন্তু ১৪তম ওভারে এই জুটি ভাঙার কিছুক্ষণ পর আসা-যাওয়ার মিছিল শুরু হয় ৮ উইকেটে ১১৭ রানে থামে বাংলাদেশ। জবাবে মান্ধানা ও শেফালির দাপুটে ব্যাটিংয়েই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ভারতের। বাকি কাজটুকু সারেন অধিনায়ক হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ, ৯ বল হাতে রেখে জেতে সফরকারীরা।  

লক্ষ্য তাড়ায় দলকে দুর্বার শুরু এনে দেন মান্ধানা ও শেফালি। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫৯ রান তোলেন দুজন। এরপর আরও কিছুক্ষণ চলে তাদের ব্যাটিং শো। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে (১২.১ ওভার) ৯১ রানের জুটি গড়েন মান্ধানা ও শেফালি। ৩৮ বলে ৮টি চারে ৫১ রান করা ম্যাচসেরা শেফালিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিতু মনি। কিছুক্ষণ পর বিদায় নেন ৪২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করা মান্ধানা। দুই অপরাজিত ব্যাটার হারমানপ্রিত ৬ ও রিচা ৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের নাহিদা আক্তার, রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাাটিং করা বাংলাদেশ দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৪৪ রান পায়। সপ্তম ওভারে ভাঙে এই জুটি, ১৬ বলে ৯ রান করে ফেরেন মুর্শিদা। দারুন ব্যাাটিং করা দিলারাও আর বেশি সময় টিকতে পারেননি, ২৭ বলে ৫টি চারে ৩৯ রান করে আউট হন তিনি। এরপর জুটি গড়েন জ্যোতি ও সোবহানা, তৃতীয় উইকেটে ৩০ রান যোগ করেন তারা। 

১৪তম ওভারে গিয়ে থামেন সোবহানা, ২০ বলে ২০ রান করেন তিনি। এই ওভারে ফাহিমা খাতুনকেও ফেরান শ্রেয়াঙ্কা পাতিল। পরের সাড়ে তিন ওভারে উইকেট না গেলেও রান সেভাবে আসেনি, জ্যোতি চেষ্টা করেও রানের গতি বাড়াতে পারেননি। ১৯ তম ওভারে আউট হওয়ার আগে ৩৬ বলে একটি চারে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। রিতু মনি ৮ ও রাবেয়া ৭ রান করেন। ব্যাটিংয়ে হঠাৎ করে দিক হারানোর মতো রান আউট হওয়াটাও বাংলাদেশের জন্য রীতিমতো রোগে পরিণত হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টির মতো আজও দুজন ব্যাটার রান আউটে কাটা পড়েন। ভারতের রাধা যাদব ২টি এবং রেনুকা সিং, পুজা ভাস্ত্রকার ও পাতিল এক করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজ / টি-টোয়েন্টি / সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net