Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
বিএসপিএ’র বর্ষসেরা ইমরানুর, সেরা ক্রিকেটার শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
21 April, 2024, 09:45 pm
Last modified: 22 April, 2024, 02:53 pm

Related News

  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • চার রপ্তানিকারক প্রতিষ্ঠান পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
  • ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা তুলি; ফখরুলের অভিনন্দন
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো
  • এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’

বিএসপিএ’র বর্ষসেরা ইমরানুর, সেরা ক্রিকেটার শান্ত

বর্ষসেরা ফুটবলার হয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জেতেন জাতীয় দলের ব্যাটার ফারজানা হক পিঙ্কি। এ ছাড়া অন্যান্য খেলাসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
21 April, 2024, 09:45 pm
Last modified: 22 April, 2024, 02:53 pm

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠা হওয়ার দুই বছর পর (১৯৬৪) থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরষ্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ রোববার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কার তুলে দিয়েছে সংগঠনটি।

দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান বর্ষসেরার পুরস্কার 'স্পোর্টস পারসন অব দ্য ইয়ার' জিতেছেন। দর্শকের ভোটে পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্ষসেরা ফুটবলার হয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জেতেন জাতীয় দলের ব্যাটার ফারজানা হক পিঙ্কি। এ ছাড়া অন্যান্য খেলাসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

ইমরানুরের সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে ছিলেন শান্ত ও রাকিব। এ দুজনকে পেছনে ফেলে সেরা হন দেশের এই দ্রুততম মানব। গত বছরটা দারুণ কাটে তার। কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ইমরানুর। বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে নিজের হিটে প্রথম হয়ে মূল পর্বে জায়গা করে নেন তিনি। 

থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে খেলেন সেমি-ফাইনালে। এ ছাড়া হাঙ্গেরিতে বিশ্ব অ্যাথলেটিকসের প্রিলিতে নিজের হিটে প্রথম হয়ে মূল পর্বে খেলেন ইমরানুর। অলিম্পিককে লক্ষ্য বানানো এই ক্রীড়াবিদ সবার কাছে দোয়া চেয়ে বললেন, 'সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিক ও দক্ষিণ এশিয়ান গেমস আছে, সেখানে ভালো কিছু করতে চাই।'

দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জেতা মোরসালিন পেছনে ফেলেন শান্ত, পিঙ্কি ও ইমরানুরকে। কয়েকজন তারকাকে পেছনে ফেলে অবাকই হয়েছেন তিনি। তরুণ এই ফরোয়ার্ড বলেন, 'ব্যক্তিগত লক্ষ্য, আপাতত বসুন্ধরা কিংসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। জাতীয় দলেও খেলছি। জাতীয় দলকে এগিয়ে নিতে চাই। শান্ত-পিংকি-ইমরানুর; এদেরকে পেছনে ফেলে এটা জেতায় একটু অবাকই হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ।'

পুরস্কার পেলেন যারা:

স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), রানার্সআপ- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিঙ্কি, বর্ষসেরা ফুটবলার- রাকিব হোসেন, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- ইমরানুর রহমান, বর্ষসেরা বক্সার- সেলিম হোসেন, বর্ষসেরা শুটার- কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দলগত সাফল্য- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয়, বর্ষসেরা কোচ- আলফাজ আহমেদ, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব- মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন), বর্ষসেরা সংগঠক- হাবিবুর রহমান (কাবাডি) ও বিশেষ সম্মাননা- মনজুর হোসেন মালু।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) / বর্ষসেরা / পুরস্কার / নাজমুল হোসেন শান্ত / ইমরানুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • চার রপ্তানিকারক প্রতিষ্ঠান পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
  • ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা তুলি; ফখরুলের অভিনন্দন
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো
  • এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net