Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
খালেদ-নাহিদের দিনে শ্রীলঙ্কাকে ২৮০ রানে থামালো বাংলাদেশ

খেলা

22 March, 2024, 04:55 pm
Last modified: 22 March, 2024, 06:35 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ভাঙা মনে ঘরের মাঠের পর্ব শেষ সিলেট স্ট্রাইকার্সের
  • হেলস ঝড়ে সিলেটের রান পাহাড় টপকে রংপুরের রেকর্ড গড়া জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

খালেদ-নাহিদের দিনে শ্রীলঙ্কাকে ২৮০ রানে থামালো বাংলাদেশ

লঙ্কানদের ইনিংসটার পুরোটাই দ্বিতীয় সেশন নির্ভর। প্রথম ও তৃতীয় সেশনে ৫টি করে উইকেট হারায় তারা, কেবল দ্বিতীয় সেশনে উইকেট যায়নি। রানও আসে ওয়ানডের গতিতে। সবই সম্ভব হয়েছে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে।
22 March, 2024, 04:55 pm
Last modified: 22 March, 2024, 06:35 pm

টেস্ট ম্যাচের এক দিনে তিনটি সেশন হয়, শ্রীলঙ্কার ইনিংসেরও হলো তিনটি অংশ। দুটি অংশে হতাশা মিশে থাকলেও এক অংশ দিয়ে লড়াইয়ের পুঁজি গড়লো সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৮০ রান তুলেছে শ্রীলঙ্কা। তিনশ ছুঁইছুঁই সংগ্রহ গড়বে লঙ্কানরা, এমন মনে হয়নি। কারণ খালেদ আহমেদের বোলিং তোপের মুখে ৫৭ রানেই ৫ উইকেট হারায় তারা।  

প্রথম সেশন হতাশায় মোড়ানো আর তৃতীয় সেশনটি শেষ করা হয়নি শ্রীলঙ্কার। খালেদ ও অভিষিক্ত নাহিদ রানার বোলিংয়ে ৬৮ ওভারেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। প্রথম সেশনে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রান তোলে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১২৫ রান তোলে দলটি। তৃতীয় সেশন থেকে আসে ৬৩ রান। 

লঙ্কানদের ইনিংসটার পুরোটাই দ্বিতীয় সেশন নির্ভর। প্রথম ও তৃতীয় সেশনে ৫টি করে উইকেট হারায় তারা, কেবল দ্বিতীয় সেশনে উইকেট যায়নি। রানও আসে ওয়ানডের গতিতে। সবই সম্ভব হয়েছে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটিংয়ের কল্যাণে।

৫৭ রানেই ৫ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি তুলে নেন। ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েন তারা। ধনঞ্জয়া ১৩১ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১০২ রান করেন, এটা তার ১১তম সেঞ্চুরি। ১২৭ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১০২ রান করেন কামিন্দু মেন্ডিসও, এটাই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 

এ দুজনের বাইরে শ্রীলঙ্কার আর দুই ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। দিমুথ করুনারত্নে ১৭ ও কুশল মেন্ডিস ১৬ রান করেন। শুরুতেই লঙ্কানদের দিক ভুলিয়ে দেওয়া খালেদ ৩টি উইকেট নেন। অভিষেক টেস্ট খেলতে নামা ডানহাতি পেসার নাহিদ রানাও নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।  

ধনঞ্জয়া-মেন্ডিসে দ্বিতীয় সেশন শ্রীলঙ্কার

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই অনিশ্চয়তা সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটে। দীর্ঘতম এই ফরম্যাটের ম্যাচে ক্ষণে ক্ষণে রং বদলায়, পাল্টে যায় হিসাব। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টেই যেমন দৃশ্যপট পাল্টাতে সময়ই লাগলো না। প্রথম সেশনে দাপুটে সময় কাটানো বাংলাদেশকে পরের সেশনে হতাশ করে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।  

সিলেটে আজ শুরু হওয়া টেস্টে খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে প্রথম সেশনটা বাংলাদেশের হয়। ২২ ওভারে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই দলটিই পরের সেশনে হয়ে উঠলো দুর্বার। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে পরের সেশনে উইকেটই হারায়নি সফরকারীরা।

ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১২৫ রান তোলেন তারা। হাফ সেঞ্চুরি পূর্ণ করা লঙ্কান এই দুই ব্যাটসম্যান ইতোমধ্যে ১৬১ রানের জুটি গড়েছেন। ধনঞ্জয়া ১০৯ বলে ৮৪ ও মেন্ডিস ১০৪ বলে ৭৫ রানে ব্যাটিং করছেন।   

দাপুটে খালেদে প্রথম সেশন বাংলাদেশের

টস জিতে নাজমুল হোসেন শান্তর বোলিং করার সিদ্ধান্ত ইনিংসের দ্বিতীয় ওভারেই কার্যকর করে তোলেন খালেদ হোসেন। নিজের প্রথম ওভারে নিশান মাদুশকাকে ফিরিয়ে দেন তিনি। ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের ডানহাতি এই পেসার রীতিমতো শাসন শুরু করেন। তার তোপেই দিক হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, পরে আরও চাপ বাড়ান শরিফুল ইসলাম। দারুণ বোলিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে কোণঠাসা হয়ে পড়েছে শ্রীলঙ্কা। প্রথম সেশনের ২২ ওভারে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। ৫ উইকেটের ৩টিই গেছে খালেদের ঝুলিতে। শরিফুল একটি ও বাকি উইকেটটি আসে রান আউট থেকে। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ২৪ ও কামিন্দু মেন্ডিস ১১ রানে অপরাজিত আছেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে খালেদের করা স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন নিশান মাদুশকা। অসাধারণ ক্যাচে লঙ্কান ওপেনারকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর শ্রীলঙ্কার কিছুটা প্রতিরোধ, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস দলকে কিছুটা পথ এগিয়ে নেন। 

১২তম ওভারে গিয়ে আবারও খালেদের তোপ, এবার তার শিকার কুশল মেন্ডিস। বাংলাদেশ পেসারের বেশ বাইরে করা শর্ট ডেলিভারিতে অনেকটা বিনা কারণে ব্যাট চালিয়ে গালিতে জাকির হাসানের হাতে ধরা পড়েন মেন্ডিস, ১৬ রান করে বিদায় নেন তিনি। 

এই ওভারে খালেদ আবার আঘাত হানেন, এবার রীতিমতো জাদু দেখান তিনি। স্বপ্নের এক ডেলিভারিতে দিমুথ করুনারত্নেকে বোল্ড করেন লঙ্কানদের কাছে যমদূত হয়ে ওঠা খালেদ। তার করা লেংথ ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে বরে অবিশ্বাস্যভাবে ভেতরে ঢুকে যায়, ভেঙে দেয় করুনারত্নের স্টাম্প। ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটটিও আসে খালেদের ওভারে, তবে রান আউট থেকে। দিনেশ চান্দিমালের ডাকে সাড়া দিলেও রান পূর্ণ করতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। শান্তর সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ১৭তম ওভারে চান্দিমালকে ফিরিয়ে লঙ্কানদের চাপ আরও বাড়ান গতকাল সন্ধ্যায় সিলেট এসে আজ সকালে খেলতে নেমে যাওয়া শরিফুল। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / টেস্ট সিরিজ / সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ভাঙা মনে ঘরের মাঠের পর্ব শেষ সিলেট স্ট্রাইকার্সের
  • হেলস ঝড়ে সিলেটের রান পাহাড় টপকে রংপুরের রেকর্ড গড়া জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net