Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘যে দলই আসুক, আমার সমস্যা নেই’

খেলা

টিবিএস রিপোর্ট
26 February, 2024, 07:00 pm
Last modified: 26 February, 2024, 09:32 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

‘যে দলই আসুক, আমার সমস্যা নেই’

ফাইনালের রেসে টিকে থাকা বরিশালকে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়তে হবে রংপুর-কুমিল্লা ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে। চলমান বিপিএলে এই দুই দলই আছে দুর্বার ছন্দে। তবে কোনো প্রতিপক্ষকে নিয়েই মাথা ঘামাচ্ছেন না বরিশাল অধিনায়ক তামিম।
টিবিএস রিপোর্ট
26 February, 2024, 07:00 pm
Last modified: 26 February, 2024, 09:32 pm

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করলেও সেই ধারায় থাকা হয়নি ফরচুন বরিশালের। এরপর টানা তিন ম্যাচে হেরে কোণঠাসাই হয়ে পড়ে দলটি। আবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখতেও সময় নেয়নি তামিম ইকবালের দল। পরের আট ম্যাচের ছয়টি জিতে প্লেঅফ নিশ্চিত করে বরিশাল। আজ এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়েছে তারা।

ফাইনালের রেসে টিকে থাকা বরিশালকে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ২৮ ফেব্রুয়ারি লড়তে হবে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে। চলমান বিপিএলে এই দুই দলই আছে দুর্বার ছন্দে। তবে ফাইনালে ওঠার দৌড়ে যে দলই সামনে পড়ুক, বরিশালের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তামিম। 

সবার আগে প্লেঅফ নিশ্চিত করে রংপুর। লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতে জেতে তারা। দলটির বিপক্ষে বরিশাল একটি জেতে, বাকিটি হারে। ১২ ম্যাচে ৮টিতে জিতে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে কুমিল্লা। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লিগ পর্বের দুই ম্যাচেই হারে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দলই সামনে পড়ুক, লড়াইটা কঠিন হবে; এটা জানেন তামিম। 

তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তির ওপর আস্থা রাখছেন বরিশাল অধিনায়ক। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, 'দুই দলই মানসম্পন্ন। ফাইনালে যেতে হলে আমাদের দুই দলকেই খেলতে হবে। তাই যে দলই আসুক, আমার সমস্যা নেই। দুই দলই খুব ভালো। আমাদের এখন শুধু নিজেদের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমরা যে ভালো জিনিস করছি বা ভুল করছি, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। এরপর দেখা যাক, ২৮ তারিখে কারা আসে।'

এবারের বিপিএলে ১৩ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৯১ গড়ে ৪৪৩ রান করেছেন তামিম, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। আজ চট্টগ্রামের বিপক্ষেও হেসেছে তার ব্যাট। ৪৩ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। আজকের উইকেট তুলনামূলক ভালো মনে হয়েছে তামিমের কাছে, 'উইকেট দেখে আগের দিনের চেয়ে ভালো মনে হয়েছে। তবে মিরপুরে দুপুরের ম্যাচে শুরুর দিকে বোলারদের জন্য কিছুটা হলেও সাহায্য থাকে। আমার মনে হয়, প্রথম কয়েক ওভারে উইকেট কিছুটা চিটচিটে ছিল। যা আমরা দারুণভাবে কাজে লাগিয়েছি।'

ফিল্ডিংয়ে একটি ক্যাচ ছাড়েন তামিম, তার ভুলে বেঁচে যান চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করা জশ ব্রাউন। ২১ রানে জীবন পেয়ে পরে আরও ১৩ রান করেন ব্রাউন, মারেন একটি ছক্কা। এ ছক্কা হৃদয়ে গিয়ে লেগেছে বলে জানান তামিম। তার ভাষায়, 'নিজের ফিল্ডিংয়ের ব্যাপারে অনেক উঁচু স্ট্যান্ডার্ড রাখি। এটা (ক্যাচ মিসের পর কেমন লাগছিল) খুব কঠিন প্রশ্ন। কারণ ওই ব্যাটসম্যান খুবই বিপজ্জনক, যদি ছন্দ পেয়ে যায়। এরপর সে মনে হয় ২-৩টি (একটি) ছক্কা মেরেছে। প্রতিটি আমার হৃদয়ে আঘাত করছিল। শেষ পর্যন্ত সে যখন আউট হলো, আমি খুব রিল্যাক্সড হই।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net