Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
‘বিপিএল দেখে আমি মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই’

খেলা

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 01:40 pm
Last modified: 26 February, 2024, 12:31 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

‘বিপিএল দেখে আমি মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই’

অপেশাদারিত্ব, খেলোয়াড়দের মান, ভেন্যু, ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজেদের সরিয়ে নেওয়া সহ নানা ইস্যুতে জর্জরিত ও সমালোচিত হয়ে আসছে বিপিএল। এবার সে দলে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্দিকা হাথুরুসিংহেও। এই শ্রীলঙ্কান মনে করেন, বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতিতে বিপিএল কোনো কাজেই আসছে না। 
টিবিএস রিপোর্ট
25 February, 2024, 01:40 pm
Last modified: 26 February, 2024, 12:31 pm

২০২৪ বিপিএলের প্লে-অফ পর্বের খেলা শুরু হবে আগামীকাল থেকে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। এবারের বিপিএল তো বটেই, এই টুর্নামেন্ট শুরু থেকেই সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন কারণে। 

অপেশাদারিত্ব, খেলোয়াড়দের মান, ভেন্যু, ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজেদের সরিয়ে নেওয়া সহ নানা ইস্যুতে জর্জরিত ও সমালোচিত হয়ে আসছে বিপিএল। এবার সে দলে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্দিকা হাথুরুসিংহেও। এই শ্রীলঙ্কান মনে করেন, বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতিতে বিপিএল কোনো কাজেই আসছে না। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে নানা বিষয়ে কথা বলেছেন। মূলত বাংলাদেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষতা বাড়াতেই শুরু হয়েছিল বিপিএল। তবে জাতীয় দলের কোচের মতে, বিপিএল সেটা করতে পারছে না। ফ্র্যাঞ্চাইজিগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বিদেশি ক্রিকেটারদের ওপরই বিশ্বাস রাখে।

বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল খেলে বিশ্বমানের হয়ে উঠছে কি না, এই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, 'আমাদের ঠিকঠাক কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যেই টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড়ের তো কোনো মানই নেই। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।'

বিপিএলে বিদেশী ক্রিকেটাররা নিজেদের ইচ্ছামতো আসা-যাওয়া করেন। একই সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলতে থাকলে সেই খেলোয়াড়রা বিপিএলকেই সবচেয়ে কম গুরুত্ব দেন। এই প্রসঙ্গে হাথুরসিংহে বলেছেন, 'আইসিসির উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। অবশ্যই কিছু নিয়ম থাকা দরকার । একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে, এটা একটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে তাতে সমস্যা নেই, কিন্তু যা হচ্ছে সেটাও ঠিক নয়। এতে করে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।'

বিপিএল আয়োজনের যে মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ দেশি খেলোয়াড়দের খেলার মান বৃদ্ধি ও তাদেরকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে শেখানো, সেটি শুধু বিপিএল দিয়ে হচ্ছে না বলে দাবি করেছেন হাথুরুসিংহে, 'এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন প্রথম তিনজনের মধ্যে ব্যাট করা। বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। সেগুলো না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।'

এজন্য নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্টও চাইছেন বাংলাদেশ কোচ, 'আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। তাহলে আপনি কীভাবে আশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে! আমি এখানে একটা কঠিন যুদ্ধে নেমেছি।'

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net