Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সাকিব ঝড়ে সবার আগে প্লেঅফে রংপুর রাইডার্স

খেলা

টিবিএস রিপোর্ট
16 February, 2024, 11:05 pm
Last modified: 17 February, 2024, 12:05 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিব ঝড়ে সবার আগে প্লেঅফে রংপুর রাইডার্স

১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে বিপিএলের প্লেঅফও নিশ্চিত হয়েছে রংপুরের। পয়েন্টে তাদের টপকানোর সুযোগ নেই শীর্ষ চার দলের বাইরে থাকা কোনো দলের। তিনে থাকা ফরচুন বরিশাল নিজেদের বাকি তিনটি ম্যাচ জিতলে রংপুরের সমান ১৬ পয়েন্ট অর্জন করতে পারবে।
টিবিএস রিপোর্ট
16 February, 2024, 11:05 pm
Last modified: 17 February, 2024, 12:05 pm

এবারের বিপিএলে নিজেদের অষ্টম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সেইসঙ্গে প্রথম দল হিসেবে প্লে-অফও নিশ্চিত করেছে তারা। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৮ রানে হারিয়েছে রংপুর। সাকিব আল হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ১৮৭ রান সংগ্রহ করে রাইডার্সরা। জবাবে ১৬৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। 

১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে বিপিএলের প্লেঅফও নিশ্চিত হয়েছে রংপুরের। পয়েন্টে তাদের টপকানোর সুযোগ নেই শীর্ষ চার দলের বাইরে থাকা কোনো দলের। তিনে থাকা ফরচুন বরিশাল নিজেদের বাকি তিনটি ম্যাচ জিতলে রংপুরের সমান ১৬ পয়েন্ট অর্জন করতে পারবে।

বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিকে এসে নিজের ব্যাটিং ফর্ম যেন নতুন করে ফিরে পেয়েছেন সাকিব। চট্টগ্রামের বিরুদ্ধে আজও খেলেছেন ৩৯ বলে পাঁচ চার ও তিন চারে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। সাকিব ঝড়েই এলোমেলো হয়ে যায় চট্টগ্রামের বোলিং লাইনআপ। 

রংপুরের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি চট্টগ্রামের। ৩২ রানেই তিন উইকেট হারায় তারা। এরপর ৪৫ রানের জুটি গড়ে চাপ সামাল দেন অধিনায়ক শুভাগত হোম ও টম ব্রুস। কিন্তু এক রানের ব্যবধানে দুজনই ফিরে গেলে আবারও চাপে পড়ে চট্টগ্রাম। 

যদিও রোমারিও শেপার্ড চেষ্টা করেছেন দলকে জয়ের কাছে নিয়ে যেতে। তবে তার ৩০ বলে ৬৬ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। রাইডার্সের পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। 

এর আগে টস জিতে ব্যাট করা রংপুর ১৮৭ রান তোলে সাকিবের ঝড়ো ৬২ রানের পাশাপাশি মেহেদি হাসানের ১৭ বলে ৩৪ রানের ইনিংসের সুবাদে। কোনো চার না মারলেও চারটি ছয় মেরেছেন মেহেদি। চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে লড়াই করা শেপার্ড বল হাতেও ২৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। তবে বৃথাই গেছে তার এই অলরাউন্ড পারফরম্যান্স। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / রংপুর রাইডার্স / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / বিপিএল / প্লে-অফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net